এক্সপ্লোর

বেসরকারি সংস্থার মহিলা কর্মীদেরও ২৬ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি

নয়াদিল্লি: সরকারি দফতরগুলির মতোই বেসরকারি সংস্থায় কর্মরত মহিলাদেরও এবার ২৬ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি মঞ্জুর হতে চলেছে। সংসদের আসন্ন বাদল অধিবেশনে এই মর্মে বিল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। শ্রমমন্ত্রী বন্দারু দত্তাত্রেয় শুক্রবার এই পরিকল্পনার কথা জানিয়েছেন।   সরকারি কর্মচারীরা ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি পান। কিন্তু বেশিরভাগ বেসরকারি সংস্থাই সর্বোচ্চ ৩ মাসের মাতৃত্বকালীন ছুটি দেয়। অনেক বেসরকারি সংস্থা আবার মহিলা কর্মীদের এই সুবিধা দেয় না। সেই কারণেই সরকার নতুন আইন আনার কথা ভাবছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা বিলটি অনুমোদন করলেই সেটি সংসদে পেশ করা হবে।   তবে যে সংস্থাগুলি মহিলা কর্মীদের বাড়ি থেকে কাজ করার সুযোগ দেয়, তাদের ক্ষেত্রে এই নতুন আইন প্রযোজ্য হবে না বলে জানিয়ে দিয়েছেন শ্রমমন্ত্রী। একইসঙ্গে তিনি বলেছেন, কর্মরতা মায়েদের বাড়ি থেকে কাজ করার সুযোগ দেওয়া বাধ্যতামূলক করা হবে না। শুধু মহিলারাই এই ছুটি পাবেন, পুরুষ কর্মীদের পিতৃত্বকালীন ছুটি দেওয়ার কথা ভাবছে না সরকার।   বিপনী, সিনেমা হল, শপিং মলের মতো যেসব ক্ষেত্রে সারা বছর ধরেই ২৪ ঘণ্টা কাজ হয়, সেখানে মহিলাদের যোগদান বাড়ানোর লক্ষ্যেই নতুন আইন করা হচ্ছে বলে জানিয়েছেন দত্তাত্রেয়। মহিলারা যাতে রাত্রেও কাজ করতে পারেন, আইনে সেই সংস্থান রাখা হচ্ছে। মহিলাদের জন্য কর্মস্থলে পানীয় জল, শৌচাগার, ক্রেশ, প্রাথমিক চিকিৎসা এবং নিরাপত্তার ব্যবস্থা রাখতে হবে। রাজ্য সরকারগুলি প্রয়োজন অনুযায়ী এই আইনে বদল আনতে পারবে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

BJP News: 'বন্দে মাতরম গানের সময় তৃতীয় অন্তরা গাইতে আপত্তি করেন সনিয়া গান্ধী', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Pakistani Terrorist Arrest: পাকিস্তানের জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড, STF-র হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Javed Khan: কলকাতার নানা জায়গায় এই ধরনের মানুষ এসে থাকছে, পুলিশের কাজ তাদের ধরা : জাভেদ খান
Blood Bank Scam: রক্ত এবং প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলিল জন্য আসছে নয়া SOP
Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget