এক্সপ্লোর

২৬/১১ মুম্বই হামলা চালিয়েছিল পাক-জঙ্গিগোষ্ঠীই, স্বীকারোক্তি প্রাক্তন পাক এনএসএ-র

নয়াদিল্লি: ২৬/১১ মুম্বই হামলায় জড়িত ছিল পাক-মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীই। এমনই বিস্ফোরক স্বীকারোক্তি করলেন পাকিস্তানের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।

২৬/১১ হামলায় যে পাকিস্তানের জঙ্গিগোষ্ঠীরাই জড়িত, তা বহুদিন থেকে দাবি করে আসছে ভারত। এই নিয়ে ইসলামাবাদের হাতে যাবতীয় তথ্যপ্রমাণ তুলে দিয়েছে নয়াদিল্লি। তা সত্ত্বেও, প্রত্যেকবার ভারতের দাবি খারিজ করেছে পাক প্রশাসন। কিন্তু, এবার, খোদ পাক শীর্ষ কর্তার গলায় শোনা গেল ভারতের সুর।

সেখানে পাকিস্তানের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাহমুদ আলি দুরানি জানান, ২৬/১১ মুম্বই হামলা পাকিস্তানের এক জঙ্গি সংগঠনের মস্তিষ্কপ্রসূত। এই হামলাকে তিনি সীমান্তপার সন্ত্রাসের ‘প্রকৃষ্ট’ উদাহরণ হিসেবেও তুলে ধরেন। যদিও, একইসঙ্গে তিনি দাবি করেন, ওই হামলায় পাক প্রশাসনের কোনও ভূমিকা ছিল না।

একটি আলোচনাসভায় অংশ নিতে বর্তমানে ভারতে রয়েছেন এই পাক শীর্ষ কর্তা। সেখানে তিনি জানান, তিনি নিশ্চিত হামলার নেপথ্যে রয়েছে পাকিস্তানের জঙ্গিগোষ্ঠীগুলিই। যদিও, এই বিষয়ে বিস্তারিত তথ্য দিতে অস্বীকার করেন তিনি। জানান, একবার পাক প্রশাসনকে মুম্বই হামলা সম্পর্কে কিছু পরামর্শ দিয়েছিলেন। দুরানির দাবি, ওই পরামর্শ পাক প্রশাসনের পছন্দ না হওয়ায় তাঁকে সাসপেন্ড করা হয়েছিল।

তবে, জঙ্গি সংগঠন জামাত-উদ-দাওয়া প্রধান তথা লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা হাফিজ সইদের বিরুদ্ধেও সরব হন প্রাক্তন পাক নিরাপত্তা উপদেষ্টা। বলেন, হাফিজ সঈদের কোনও উপকারিতা নেই। আমাদের (পাক প্রশাসনের) উচিত ওর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া। তাঁর আশা, একদিন হাফিজ সঈদের শাস্তি হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Andhra Pradesh Population Draft Policy: একের বেশি সন্তান নিলে টাকা দেবে সরকার, মিলবে ভর্তুকি, অন্য সুযোগ-সুবিধাও, ভারতে এই প্রথম
একের বেশি সন্তান নিলে টাকা দেবে সরকার, মিলবে ভর্তুকি, অন্য সুযোগ-সুবিধাও, ভারতে এই প্রথম
Stock Market Crash : একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
India US Relations: ভারতের বিদেশনীতির জয়, আমেরিকা বাধ্য হল এই ঘোষণা করতে, 'রাশিয়া থেকে তেল কিনুক ভারত' 
ভারতের বিদেশনীতির জয়, আমেরিকা বাধ্য হল এই ঘোষণা করতে, 'রাশিয়া থেকে তেল কিনুক ভারত' 
QR Code Scam : কিউআর (QR) কোড স্ক্যান করার আগে সাবধান ! জেনে নিন জালিয়াতি এড়ানোর সহজ উপায়
কিউআর (QR) কোড স্ক্যান করার আগে সাবধান ! জেনে নিন জালিয়াতি এড়ানোর সহজ উপায়

ভিডিও

Ghantakhanek Sange Suman(০৬.০৩.২০২৬ ) পর্ব ২ : পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ আমজনতার হেঁসেলেও । ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৩.২০২৬ ) পর্ব ১: 'বেহায়া বিজেপি, দালাল নির্বাচন কমিশন,' নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Mudiali Caitra Sale | ক্যারাভ্যান ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ও মুদিয়ালি ক্লাবের যৌথ উদ্যোগে জমজমাট চৈত্র সেল
Chok Bhanga 6ta: নির্লজ্জ, বেহায়া বিজেপি, তাদের দালাল ECI, SIR নিয়ে আক্রমণ শানিয়ে ধর্নায় মমতা
Senco Gold & Diamonds | মুখের গঠন অনুযায়ী গয়না! সেনকো গোল্ডের নতুন চমক 'Shape of You'
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Andhra Pradesh Population Draft Policy: একের বেশি সন্তান নিলে টাকা দেবে সরকার, মিলবে ভর্তুকি, অন্য সুযোগ-সুবিধাও, ভারতে এই প্রথম
একের বেশি সন্তান নিলে টাকা দেবে সরকার, মিলবে ভর্তুকি, অন্য সুযোগ-সুবিধাও, ভারতে এই প্রথম
Stock Market Crash : একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
India US Relations: ভারতের বিদেশনীতির জয়, আমেরিকা বাধ্য হল এই ঘোষণা করতে, 'রাশিয়া থেকে তেল কিনুক ভারত' 
ভারতের বিদেশনীতির জয়, আমেরিকা বাধ্য হল এই ঘোষণা করতে, 'রাশিয়া থেকে তেল কিনুক ভারত' 
QR Code Scam : কিউআর (QR) কোড স্ক্যান করার আগে সাবধান ! জেনে নিন জালিয়াতি এড়ানোর সহজ উপায়
কিউআর (QR) কোড স্ক্যান করার আগে সাবধান ! জেনে নিন জালিয়াতি এড়ানোর সহজ উপায়
Indian Railway Rules: টিটি অভদ্রতা করলে আপনি কি করতে পারেন, কোথায় অভিযোগ করবেন ?
টিটি অভদ্রতা করলে আপনি কি করতে পারেন, কোথায় অভিযোগ করবেন ?
JSW Motors New Launch : চমকে দেওয়ার মতো ডিজাইন, ক্রেটার চিন্তা বাড়াবে এই নতুন গাড়ি
চমকে দেওয়ার মতো ডিজাইন, ক্রেটার চিন্তা বাড়াবে এই নতুন গাড়ি
BSNL Call Drop : BSNL কল ড্রপে চরমে গ্রাহকদের ভোগান্তি, ৪জি টেস্টিং না কি অন্য সমস্য়া ? 
BSNL কল ড্রপে চরমে গ্রাহকদের ভোগান্তি, ৪জি টেস্টিং না কি অন্য সমস্য়া ? 
Aadhaar Card : প্রতারকরা চেষ্টা করেও লাভ হবে না, আধার কার্ড সুরক্ষিত রাখতে নিন এই ৪ পদক্ষেপ 
প্রতারকরা চেষ্টা করেও লাভ হবে না, আধার কার্ড সুরক্ষিত রাখতে নিন এই ৪ পদক্ষেপ 
Embed widget