এক্সপ্লোর

সোশ্যাল সাইটের মাধ্যমে ৩,৭০০ কোটি টাকা প্রতারণা: বিভিন্ন স্থানে তল্লাশি ইডি-র

নয়ডা: সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্টে লাইক করলেই মিলবে টাকা। এই টোপ দিয়ে লক্ষ লক্ষ মানুষকে ঠকিয়ে ৩,৭০০ কোটি টাকার প্রতারণার ঘটনায় উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অভিযুক্ত সংস্থা সোশ্যাল ট্রেডডটবিজ সাইটের ম্যানেজার অভিনব মিত্তাল এবং তার দুই শাগরেদ শ্রীধর প্রসাদ ও মহেশ দয়ালের বাড়ি ও অফিসে তল্লাশি চালানো হয়েছে। নয়ডা, গাজিয়াবাদ, কানপুরে এই তল্লাশিতে অপরাধের প্রমাণ সংক্রান্ত বেশ কিছু নথি উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রে খবর। অভিযুক্তদের বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলা দায়ের হয়েছে। অভিনবর স্ত্রী আয়ুষীর বাড়ি সিল করে দেওয়া হয়েছে। অনলাইন ট্রেডিংয়ের মাধ্যমে ৩,৭০০ টাকা প্রতারণার অভিযোগে উত্তরপ্রদেশ পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স এ মাসের ২ তারিখ অভিনব, শ্রীধর ও মহেশকে গ্রেফতার করে। অভিযুক্ত সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিও সিজ করে দেওয়া হয়েছে।। ওই অ্যাকাউন্টগুলিতে ৫০০ কোটি টাকা রয়েছে বলে জানান টাস্ক ফোর্সের এএসপি অমিত পাঠক। তিনি বলেছেন, ডিজিটাল মার্কেটিংয়ের টোপে অভিযুক্তরা লোকজনকে ফাঁদে ফেলত এবং তাদের ভুয়ো প্রকল্পে প্রায় সাত লক্ষ লোকের কাছ থেকে টাকা সংগ্রহ করেছে। অভিযুক্তরা একটি পোর্টাল চালাত। এর সদস্য হওয়ার জন্য  কোম্পানির অ্যাকাউন্টে ৫,৭৫০ থেকে ৫৭,৫০০ টাকা পর্যন্ত লগ্নি করত হত। এর বদলে প্রতারকরা সদস্যদের প্রতি ক্লিকের জন্য ঘরে বসে পাঁচ টাকা উপার্জনের প্রতিশ্রুতি দিত। অ্যাব্লেজ ইনফো সলিউশনস প্রাইভেট লিমিটেড নামে নয়ডায় রেজিস্টার্ড ওই কোম্পানি পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য তাদের পোর্টালের নাম কিছুদিন অন্তরই পাল্টে ফেলত। এখনও পর্যন্ত তারা সাড়ে ছয় লক্ষ লোককে তাদের শিকার বানিয়ে প্রায় ৩৭০০ কোটি টাকা প্রতারণা করেছে বলে জানিয়েছেন উত্তরপ্রদেশ এসটিএফের পুলিশ সুপার ত্রিবেণী সিংহ। এই প্রতারক চক্রের মূল পাণ্ডা অভিনব গাজিয়াবাদের বাসিন্দা। তার বি টেক ডিগ্রি রয়েছে। শ্রীধর বিশাখাপত্তনম ও মহেশ মথুরার বাসিন্দা। ২০১৫-তে চালু হয়েছিল ওই পোর্টাল। লগ্নিকারীদের আয়ের জন্য তারা চারটি পৃথক প্যাকেজ দিত। ওই প্যাকেজ অনুযায়ী কোম্পানির অ্যাকাউন্টে টাকা জমা দিলে লগ্নিকারীদের বিভিন্ন পেজ লাইক করতে এবং বিভিন্ন লিঙ্কে ক্লিক করতে হত। ওই পেজ ও লিঙ্কগুলি কোম্পানিই পাঠাত। পুলিশ সুপার জানিয়েছেন, কোম্পানি দাবি করত যে তারা প্রতি ক্লিক থেকে ৬ টাকা পায়। এরমধ্যে পাঁচ টাকাই তারা লগ্নিকারীদের দেয়। যদিও যে লিঙ্কগুলি পাঠানো হত, সেগুলো ভুয়ো। প্রতিশ্রুতি মতো টাকা না পেয়ে কয়েকজন লগ্নিকারী নয়ডা ফেজ ৩ ও গ্রেটার নয়ডার সুরাজপুর থানায় অভিযোগ দায়ের করেন। এরই ভিত্তিতে পুলিশ প্রতারণা চক্রের পর্দাফাঁস করে। বিষয়টি রিজার্ভ ব্যাঙ্ক, আয়কর বিভাগ এবং সেবি-কেও জানিয়েছে টাস্ক ফোর্স।

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget