এক্সপ্লোর

বিহারে বন্যায় মৃত ৪১, উদ্বেগপ্রকাশ করে সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি ও পটনা: বিহারে প্রবল বন্যায় ৪১ জনের মৃত্যুর খবর মিলেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৬৬ লক্ষ মানুষ। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। বিহারে মোট ১২টি জেলা বন্যার কবলে। এদিন আকাশপথে বন্যা-কবলিত এলাকা পরিদর্শন করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি জানান, নেপালে প্রবল বর্ষণের ফলেই বিহারে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি বলেন, গত তিনদিন ধরে নেপাল ও বিহারে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। এদিন রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি প্রত্যয় অমৃত জানান, এখনও পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২০ জন মারা গিয়েছেন আরারিয়াতে। এছাড়া, সীতামারহিতে ৬, কিষাণগঞ্জে ৫, ও পূর্ব চম্পারণ, পশ্চিম চম্পারণ ও দ্বারভাঙ্গাতে তিনজন করে মানুষ মারা গিয়েছন। অন্যদিকে, মধূবনীতে মারা গিয়েছেন একজন।

[embed]https://twitter.com/PMOIndia/status/896994091463917569[/embed] https://twitter.com/PMOIndia/status/896994185793880064 https://twitter.com/PMOIndia/status/896994323794862082

ভয়াবহ অবস্থা আরারিয়ার। কিষাণগঞ্জেও পরিস্থিতির অবনতি হয়েছে। মহানন্দা নদীর বাঁধ ভেঙে পড়ায় গ্রামে জল ঢুকতে শুরু করেছে। জলের তোড়ে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে এক মহিলা সহ দু’জনের। নদীর জল ঢুকে পড়ায় হাজার একরের বেশি চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। শহর এলাকার অধিকাংশ রাস্তা এবং এলাকা জলমগ্ন। বহু বাড়ির একতলায় জল ঢুকেছে। আজও নদীর জলস্তর বেড়ে যাওয়ায় প্লাবিত এলাকায় জলস্তর আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। জলবন্দি বহু মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রবল বৃষ্টিতে কিষাণগঞ্জের পাশাপাশি জলমগ্ন বিহারের পূর্ণিয়া জেলার একাধিক এলাকা। ১৭টি গ্রামে জলবন্দি বহু মানুষ। উদ্ধারে ৭০টি নৌকা নিয়ে নেমেছে এনডিআরএফের ২২টি দল। ১.৮২ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে নিয়ে আসা হয়েছে। মোট ২৫৪টি ত্রাণ-শিবিরে ৪৮ হাজারেরে বেশি মানুষকে ঠাঁই দেওয়া হয়েছে। বিহারের বন্যায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নীতীশের সঙ্গে তিনি ফোনে কথা বলেন। গোটা পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল হন। তিনি জানান, বিহারের বন্যাত্রাণে কেন্দ্র পূর্ণ সহযোগিতা করবে। প্রধানমন্ত্রীর এই সহায়তায় কেন্দ্রকে ধন্যবাদ জানান নীতীশ। বলেন, এই সময় বিহারবাসীর পাশে থাকায় কেন্দ্রকে ধন্যবাদ। তিনি যোগ করেন, পূর্ণিয়ায় সেনার কলাম পাঠানো হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget