এক্সপ্লোর

তুষারধসে কয়েক ঘন্টা বরফের নীচে আটক ৫ সেনা জওয়ান উদ্ধার কাশ্মীরে

শ্রীনগর: কাশ্মীরে ফের তুষারধসে বরফের স্তূপের নীচে বেশ কয়েক ঘন্টা আটকে থাকার পর জীবিত উদ্ধার হলেন ৫ সেনা জওয়ান। শনিবার সকালে নিয়ন্ত্রণ রেখার কাছে কুপওয়ারার মাচিল সেক্টরে তুষার ধসে আটকে পড়েন তাঁরা। তীব্র উত্কন্ঠা তৈরি হয় তাঁদের নিয়ে। বিকালে জনৈক সেনা অফিসার তাঁদের নিরাপদ থাকার কথা ঘোষণা করেন। জানান, চিকিত্সার জন্য ওঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। সরকারি সূত্রে বলা হয়েছে, সেনা জওয়ানদের ফাঁড়ির দিকে যাওয়ার রাস্তাটি বরফে ঢাকা পড়েছিল। আজ সকালে আচমকা ধসে সেটি পুরো বসে যায়। তার তলায় আটকে পড়েন ওই জওয়ানরা। তাঁদের বরফের চাঙড়ের তলা থেকে বের করে আনতে দ্রুত উদ্ধার অভিযান শুরু হয় বলে জানান ওই সেনা অফিসার। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই অভিযান চলে। বেশ কয়েক ঘন্টার চেষ্টায় সফল হন উদ্ধারকারীরা। বরফের নীচে চাপা পড়ে থাকা জওয়ানদের তুলে আনা হয়। গত কয়েকদিন ধরেই কাশ্মীর ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের কবলে রয়েছে। বুধবার থেকে ধস, প্রবল তুষারপাতে কাশ্মীর উপত্যকায় মৃত্যু হয়েছে ১৫ জন সেনা জওয়ান সমেত ২১ জন। কাশ্মীর উপত্যকার পাহাড়ি রাস্তায় ধসের বিপদ এখনও কাটেনি বলে জানিয়ে সাবধান করে দিয়েছেন প্রশাসনের কর্তারা। গত ৩ দিনে এটি তৃতীয় ধসে চাপা পড়ার ঘটনা। মৃত ১৫ জওয়ানের মধ্যে মহারাষ্ট্রের তিন জওয়ানের প্রতি  শ্রদ্ধা জানিয়ে ট্যুইট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়নবিশ। গুরেজ, সোনমার্গ তুষারধসে কবলিত হয়েছে আগেও। ২০১২-র মার্চেও সেখানে ১৬ জন জওয়ান দুটি বড় ধরনের তুষারধসের ঘটনায় প্রাণ হারিয়েছিলেন। প্রশাসনের তরফে আগাম সাবধানবাণীতে বলা হয়েছে, তুষারধসপ্রবণ এলাকাগুলিতে যেন কেউ না যান। বাড়ির ছাদে, আশপাশের বাঙ্কারে বরফ জমতে দেবেন না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget