এক্সপ্লোর
ভারতে ঢোকার চেষ্টা, ইন্দো-নেপাল সীমান্তে পাকড়াও ৫ পাকিস্তানি

মহারাজগঞ্জ (উত্তরপ্রদেশ): ইন্দো-নেপাল সীমান্ত দিয়ে বেআইনিভাবে ভারতে ঢোকার চেষ্টায় ধৃত ৫ পাকিস্তানি। নেপাল সীমান্তের কাছে সোনাউলি এলাকা থেকে তাদের পাকড়াও করে সশস্ত্র সীমা বল(এসএসবি)। সশস্ত্র সীমা বলের কম্যান্ড্যান্ট শিব দয়াল জানিয়েছেন, ওই পাঁচ পাকিস্তানির মধ্যে ছিলেন দুই মহিলাও। তাদের কাছে ভারতের ভিসা ছিল না। শুধু পাকিস্তানি পাসপোর্ট নিয়ে এদেশে ঢোকার চেষ্টা করছিল। জিজ্ঞাসাবাদ করা হলে জানায়, কাঠমাণ্ডু থেকে আসছিল তারা।
Before You Go
Navaratri | বেহালার চণ্ডীতলার চণ্ডীমন্দিরে নবরাত্রি উপলক্ষে ডান্ডিয়া ডান্স | #abpananda
সেরা শিরোনাম
খবর
জ্যোতিষ
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের






















