এক্সপ্লোর

সৎ বাবার লালসার শিকার ৬ বছরের শিশুকন্যা গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন

নয়াদিল্লি: কয়েকদিন আগেই সত্ বাবার ধর্ষণের ফলে হরিয়ানার রোহতকের ১০ বছরের একটি মেয়ের অন্তঃস্বত্ত্বা হয়ে পড়ার খবর প্রকাশ্যে এসেছিল।এবার রাজধানী দিল্লিতে ৬ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ সত্ বাবার বিরুদ্ধেই। সত্ বাবার নির্মম –নৃশংস অত্যাচারে সাকেত এলাকার ওই শিশুকন্যা হাসপাতালে চিকিত্সাধীন। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে। শরীরের অভ্যন্তরে গভীর আঘাত সহ শিশুটিকে এইমসে ভর্তি করা হয়েছে। দিল্লি মহিলা কমিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। পুলিশ এই ঘটনায় একটি মামলা রুজু করেছে এবং অভিযুক্ত সত্ বাবাকে গ্রেফতার করেছে। দিল্লি মহিলা কমিশন বলেছে, শিশুকন্যার অবস্থা অত্যন্ত গুরুতর। তার গোপনাঙ্গ পুঁজ জমে গিয়েছে।চিকিত্সকরা জানিয়েছেন, এ জন্য অস্ত্রোপচারের প্রয়োজন। অপরাধের গুরুত্বের কথা মাথায় রেখে এই মামলায় নিযুক্ত বিচারক শিশুকন্যাটির বয়ান নিতে এইমসে যান। শিশুকন্যাটিকে রক্তাক্ত অবস্থায় দেখে এক প্রতিবেশী মহিলা কমিশনের মহিলা হেল্পলাইন নম্বরে ফোন করেন। এরপরই বিষয়টি প্রকাশ্যে আসে। নির্যাতিতা শিশুকন্যা জানিয়েছে, সত্ বাবা তাকে তার কর্মস্থলে নিয়ে যায়। সেখানে সত্ বাবা শিশুটির যৌননিগ্রহ করে। সত্ বাবা তাকে মারধরও করে। এ সব কথা কাউকে বললে শিশুটিকে প্রাণে মেরে ফেলার ভয়ও দেখায় অভিযুক্ত। মহিলা কমিশন জানিয়েছে, তাদের দল যখন পৌঁছয় তখন শিশুকন্যাটিকে তারা রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। শিশুটির অসহ্য যন্ত্রনা হচ্ছিল। এরইমধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুকন্যার সৎ বাবা ও মাকে থানায় নিয়ে যায়। মহিলা কমিশনের প্রতিনিধিরা হাসপাতালে গিয়ে শিশুকন্যার কাউন্সেলিংও করেছেন। কমিশন জানিয়েছে, মত্ত অবস্থায় অভিযুক্ত এই অপকর্ম করেছে। সে সাকেতের একটি বাড়ির কেয়ারটেকার। এর আগেও সে শিশুকন্যার যৌননিগ্রহ করেছে। অভিযুক্তের ফাঁসির দাবি করেছেন দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget