এক্সপ্লোর

ছত্তিশগড়ের সুকমায় সন্দেহভাজন মাওবাদী বিস্ফোরণে হত ৯ সিআরপিএফ জওয়ান, শোক প্রকাশ করে ট্যুইট রাজনাথ, মমতার

রায়পুর: ফের সন্দেহভাজন মাওবাদী হামলা ছত্তিশগড়ের সুকমায়। মাওবাদীদের ঘটানো বিস্ফোরণে ৯ সিআরপিএফ জওয়ান নিহত হয়েছেন। কয়েকজন জওয়ান জখম হয়েছেন বলে খবর। যদিও সরকারি সমর্থন মেলেনি এ ব্যাপারে। আধাসামরিক বাহিনীর জনৈক প্রশাসনিক কর্তা জানিয়েছেন, সিআরপিএফের ২১২-তম ব্যাটালিয়নের জওয়ানরা রায়পুর থেকে প্রায় ৫০০ কিমি দূরে সুকমার কিস্তারাম এলাকায় জঙ্গলে পাহারা দিচ্ছিলেন। তখনই বিস্ফোরণ হয়। নিরাপত্তা জওয়ানরা জঙ্গলে এলাকায় নিয়ন্ত্রণ বাড়ানোর কাজে গিয়েছিলেন। বিস্ফোরণে তাঁদের মাইন-প্রতিরোধী গাড়ি চুরমার হয়ে যায়। মাওবাদীরা প্রচুর বিস্ফোরক ব্যবহার করে নাশকতা ঘটায় বলে জানান তিনি। ঘটনার পরপরই এলাকায় বাড়তি বাহিনী পাঠানো হয়। সুকমায় একই ধাঁচের আকস্মিক হামলায় ডজনখানেক জওয়ানরকে হত্যা করা হয়েছিল ২০১৭-য়। এর এক বছরের মাথায় আজকের বিস্ফোরণ। দুপুর সাড়ে বারোটা নাগাদ বিস্ফোরণটি হয়। মাওবাদীরা রাস্তায় আইইডি বিস্ফোরক পুঁতে রেখেছিল বলে জানান সিআরপিএফের ওই কর্তা। যদিও এদিন সকাল আটটা নাগাদ প্রথম গুলিবিনিময় হয় দুপক্ষের। আধাসামরিক বাহিনীর টহলদার দলটিকেই পরে সন্ত্রাসের টার্গেট করে মাওবাদীরা। জখম জওয়ানদের বিমানে রায়পুর নিয়ে আসা হচ্ছে। গত বছরের ১১ মার্চ সুকমার ভেজি এলাকায় ১২ সিআরপিএফ জওয়ান প্রাণ হারান। তাঁদের অস্ত্রশস্ত্র লুঠ করে মাওবাদীরা। তার দিনকয়েক বাদে ২৪ এপ্রিল ২৫ জন জওয়ান একই ধরনের হামলায় শহিদ হন। অমৃতসরের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ আজ জালিয়ানওয়ালাবাগে শহিদ উধম সিংহের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে সুকমার ভয়াবহ মাওবাদী নাশকতার নিন্দা করেন। ট্যুইট করেন, ছত্তিশগড়ের সুকমার আইইডি বিস্ফোরণ গভীর পীড়া দিয়েছে। দেশের সেবা করতে গিয়ে শহিদ প্রতিটি জওয়ানকে মাথা নত করে শ্রদ্ধা জানাই। সুকমার বিস্ফোরণে হত ওই নিরাপত্তাকর্মীদের পরিবারগুলিকে জানাই আন্তরিক সমবেদনা। জখম জওয়ানদের দ্রুত আরোগ্য কামনা করি। সুকমার হামলা নিয়ে সিআরপিএফের ডিজির সঙ্গে কথা বলে তাঁকে ছত্তিশগড় রওনা হতে বলেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সুকমায় মাওবাদী বিস্ফোরণে সিআরপিএফ জওয়ানদের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন। ট্যুইট করে তিনি বলেন, সুকমার খবরে গভীর ভাবে দুঃখিত। অন্তত ৯ সিআরপিএফ জওয়ানের জীবন চলে গিয়েছে। শহিদদের পরিবারবর্গের প্রতি রইল আমার সমবেদনা। ঈশ্বর ওদের শক্তি দিন। জয় হিন্দ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget