এক্সপ্লোর

উত্তরপ্রদেশে বিয়ে সেরে ফেরার পথে নববধূকে গুলি করে হত্যা, লুঠপাঠ করে পালাল দুষ্কৃতীরা

লখনউ: উত্তরপ্রদেশে ফের বেলাগাম দুষ্কৃতী দৌরাত্ম্য। মেরঠে বিয়ে সেরে শ্বশুরবাড়ির পথে নববধূকে প্রকাশ্য রাস্তায় গুলি। মৃত্যু সদ্য বিবাহিত তরুণীর। মুজফফরনগর থেকে মহম্মদ শাজেব বিয়ে করতে গাজিয়াবাদে এসেছিলেন। সঙ্গে ছিলেন পরিবারের লোকজন-আত্মীয়স্বজন। বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর বর নববধূকে নিয়ে গাড়িতে করে মুজফফরনগর ফিরছিলেন। সঙ্গে ছিলেন পরিবারের লোকজন। ফেরার পথে রাত দশটা নাগাদ দৌরালা থানা এলাকার মটোর গ্রামের কাছে পিছন থেকে একটি গাড়িতে সওয়ার পাঁচ দুষ্কৃতীতে নববধূর গাড়িটিকে ওভারটেক করে সামনে চলে আসে। দুষ্কৃতীরা গাড়িটি আটকায়। তারা গাড়ি থেকে নেমে নববধূকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর গাড়িতে অন্যান্য লোকজনকে মারধর করে। গাড়িতে থাকা নগদ দুই লক্ষ টাকা ও পাঁচ লক্ষ টাকার গয়না লুঠ করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। জখম নববধূকে মুজফফরনগর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়। এএসপি ঘটনাস্থলে গিয়ে খতিয়ে দেখেছেন। ঘটনায় নবদম্পতির গাড়ির চালকের মাথায় চোট লেগেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, লুঠপাঠের দিকটি ছাড়াও ঘটনায় কোনও ষড়যন্ত্র রয়েছে কিনা, তাও তদন্ত করে দেখা হচ্ছে। কেননা, গাড়ির মধ্যে শুধু নববধূকেই বন্দুকের নিশানা করা হয়েছিল। এই বিষয়টি নিয়েও প্রশ্ন উঠছে। আক্রান্তদের অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করেছে।  

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget