এক্সপ্লোর

আইফেল টাওয়ারের চেয়েও উঁচু, চেনাব নদীর উপর হচ্ছে বিশ্বের সর্বোচ্চ রেল সেতু

নয়াদিল্লি: আগামী দু বছরের মধ্যেই জম্মু ও কাশ্মীরের চেনাব নদীর উপর তৈরি হতে চলেছে বিশ্বের সর্বোচ্চ রেল সেতু। এই সেতুর উচ্চতা হতে চলেছে ৩৫৯ মিটার। প্যারিসের বিশ্ববিখ্যাত আইফেল টাওয়ারের চেয়ে ৩৫ মিটার উঁচু হবে এই সেতু। রেল মন্ত্রক সূত্রে খবর, শ্রীনগরের কউরি অঞ্চল থেকে কাটরার বক্কালকে যুক্ত করবে এই সেতু। এই সেতু তৈরির খরচ ধরা হয়েছে ১,১০০ কোটি টাকা। ২৪ হাজার টন ইস্পাত ব্যবহার করা হবে এই সেতু তৈরি করতে। ১,৩১৫ কিমি দীর্ঘ এই সেতু এমনভাবে তৈরি করা হচ্ছে, যাতে সবরকম প্রতিকূল আবহাওয়াতে টিকে থাকতে পারে। হিমাঙ্কের নীচে ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা ঘণ্টায় ২৬০ কিমি বেগে ঝড় হলেও, সেতুর কোনও ক্ষতি হবে না। রেল মন্ত্রকের এক আধিকারিক বলেছেন, ‘উধমপুর-শ্রীনগর-বারামুলা রেল পথের অঙ্গ হিসেবেই এই সেতু তৈরি করা হচ্ছে। এই সেতু তৈরি করা রীতিমতো চ্যালেঞ্জের। তবে সেতুটি তৈরি হয়ে গেলে বিস্ময়কর হবে। এই সেতুর নিরাপত্তার দিকে বিশেষ নজর রাখা হচ্ছে। হাওয়ার গতি মাপার জন্য সেন্সর বসানো হচ্ছে। ঘণ্টায় ৯০ কিমির বেশি গতিতে হাওয়া বইলেই সিগন্যাল লাল হয়ে যাবে। কাশ্মীরে জঙ্গি হামলার আশঙ্কার কথা মাথায় রেখে ৬৩ মিলিমিটার পুরু বিস্ফোরক-প্রতিরোধী বিশেষ ইস্পাত ব্যবহার করা হচ্ছে। সেতুর থামগুলিও বিস্ফোরক প্রতিরোধে সক্ষম হবে। ক্ষয় রোধ করার জন্য বিশেষ রঙ করা হবে, যা ১৫ বছর পর্যন্ত স্থায়ী হবে। সেতুর নিরাপত্তার জন্য আকাশপথে নজরদারি চালানো হবে। অনলাইনেও ট্রেন ও যাত্রীদের উপর নজর রাখা হবে।’ ২০১৯ সালের মধ্যে এই সেতু তৈরি হয়ে যাবে বলে আশা করছে রেল মন্ত্রক। সেতুটি তৈরি হয়ে গেলে কাশ্মীরে পর্যটকদের নতুন আকর্ষণ হবে। এর ফলে রাজ্যের আর্থিক উন্নতি হবে বলেও মনে করছেন রেলের আধিকারিকরা।

সেরা শিরোনাম

Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?

ভিডিও

Narendra Modi |
Durga Puja 2026 | আদিশক্তির পরম রূপ মা দুর্গা হলেন সেই শাশ্বত শক্তি...: রাজ্যপাল
Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget