এক্সপ্লোর

Aadhaar Card Update: আপনার আধার কার্ড-মোবাইল ফোন সংযুক্তিকরণ হয়েছে তো? কালকের পর থেকে কিন্তু লাগবেই

প্রধানমন্ত্রী জানিয়েছেন, করোনা টিকা প্রদানের সময়, ব্যক্তি পরিচয় সব থেকে গুরুত্বপূর্ণ, দেখা হবে আগে কাদের টিকা দেওয়া জরুরি। এ জন্য তৈরি হয়েছে কো-উইন ডিজিটাল প্ল্যাটফর্ম।

  নয়াদিল্লি: কাল থেকে শুরু হচ্ছে দেশজুড়ে করোনা টিকা প্রদান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দিয়েছেন, প্রায় ৩ কোটি স্বাস্থ্যকর্মী ও সামনের সারিতে থাকা করোনা যোদ্ধাকে প্রথম রাউন্ডে এই টিকা দেওয়া হবে, এর খরচ দেবে কেন্দ্রীয় সরকার। আর এই টিকা পেতে হলে সব থেকে জরুরি, মোবাইল ফোনের সঙ্গে আধার কার্ড সংযুক্তিকরণ ঘটানো। প্রধানমন্ত্রী জানিয়েছেন, করোনা টিকা প্রদানের সময়, ব্যক্তি পরিচয় সব থেকে গুরুত্বপূর্ণ, দেখা হবে আগে কাদের টিকা দেওয়া জরুরি। এ জন্য তৈরি হয়েছে কো-উইন ডিজিটাল প্ল্যাটফর্ম। আধারের সাহায্যে এঁদের চিহ্নিত করা হবে বলে তিনি জানিয়েছেন। প্রথম ডোজ দেওয়ার পর ঠিক সময়ে টিকার দ্বিতীয় ডোজও দেওয়া হবে এঁদের। প্রথম ডোজের পরই কো-উইন সঙ্গে সঙ্গে একটি ডিজিটাল ভ্যাকসিনেশন সার্টিফিকেট ইস্যু করবে। এই সার্টিফিকেটে পরের ডোজ নেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা থাকবে। দ্বিতীয় ডোজের পর দেওয়া হবে চূড়ান্ত সার্টিফিকেট। করোনা টিকা সংক্রান্ত এই সব গুরুত্বপূর্ণ তথ্য আধার ব্যবহারকারীদের রেজিস্টার্ড মোবাইল ফোন নাম্বারে পাঠিয়ে দেওয়া হবে। বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণেই আধার কার্ড আজ আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ নথি। করোনাভাইরাস অতিমারীর জেরে আধার ইস্যু করার দায়িত্বে থাকা বডি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) একটি বিরাট আপডেটের কথা ঘোষণা করেছে। তারা বলেছে, এখন থেকে লোকে বাড়িতে বসেই নিজেদের আধার সংক্রান্ত খুঁটিনাটিতে পরিবর্তন করতে পারবেন। আধার কেন্দ্রে না গিয়ে অনলাইনেই তা করা যাবে। যদিও অন্য কিছু সুযোগসুবিধে পেতে গেলে আধার কেন্দ্রেই যেতে হবে আপনাকে, সেখানে গিয়ে কার্ডে দরকারি পরিবর্তন করতে হবে। মোবাইল নাম্বারের সঙ্গে আধার সংযুক্তিকরণ এমনই একটি কাজ, যে জন্য আধার কেন্দ্রে যাওয়া দরকার। যদি এখনও মোবাইল নাম্বার আধারে যুক্ত না করে থাকেন, তবে এই কাজের জন্য আপনাকে যেতে হবে পার্মানেন্ট এনরোলমেন্ট সেন্টারে। মোবাইল-আধার সংযুক্তিকরণের জন্য আপনার শুধু দরকার আপনার আধার কার্ডের একটি নিজের স্বাক্ষরিত কপি। ঠিকানা বা পরিচয়পত্রের মত কোনও প্রমাণ দরকার নেই।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget