এক্সপ্লোর
পোস্ট অফিসে সঞ্চয়, পিপিএফ ও কিষাণ বিকাশ পত্রেও বাধ্যতামূলক হল আধার

নয়াদিল্লি: পোস্ট অফিসে সঞ্চয়, পিপিএফ, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিম এবং কিষাণ বিকাশ পত্রের ক্ষেত্রে আধার বাধ্যতামূলক করল কেন্দ্র। বর্তমানে যাঁদের আমানত রয়েছে তাঁদের আধার নম্বর নথিভুক্ত করার জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। পোস্ট অফিসে অ্যাকাউন্ট খোলা, পিপিএফ, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিম এবং কিষাণ বিকাশ পত্র সঞ্চয়ের ক্ষেত্রে আধার বাধ্যতামূলক ঘোষণা করতে চারটি পৃথক গেজেট বিজ্ঞপ্তি জারি করেছে অর্থমন্ত্রক। গত ২৯ সেপ্টেম্বরের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আধার না থাকলে আধারের আবেদনের প্রমাণ দিতে হবে আমানতকারীদের। বেনামি সম্পত্তি কেনাবেচা, কালো টাকা রুখতে সরকার সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও মোবাইল নম্বর এবং অন্যান্য কয়েকটি ক্ষেত্রে আধার যুক্ত করার ওপর গুরুত্ব দিয়েছে। সরকারি প্রকল্পগুলি ও ভর্তুকির সুবিধা পাওয়ার জন্য আধার সংযুক্তির সময়সীমা গতমাসেই সরকার ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে।এর আগে ৩০ সেপ্টেম্বরের মধ্যে আধার জমা দিতে বলা হয়েছিল।
Before You Go
CM Suvendu Adhikari: 'আগুন লাগালেন, আর ওই আগুনে জ্বলল বাংলা', আক্রমণ মুখ্যমন্ত্রীর | ABP Ananda Live

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















