এক্সপ্লোর

কোরান ছেঁড়ার দায়ে আম আদমি পার্টি বিধায়কের বিরুদ্ধে পঞ্জাবে এফআইআর

নয়াদিল্লি: দক্ষিণ দিল্লির মেহরৌলির বিধায়ক নরেশ যাদবের বিরুদ্ধে কোরান ছেঁড়ার অভিযোগে এফআইআর হল। পঞ্জাবের সাংরুর জেলার এই ঘটনার অন্যতম অভিযুক্ত বিজয় কুমার দাবি করেছে, যাদবের নির্দেশমতোই কোরান ছিঁড়েছে সে, যাতে পঞ্জাবে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়, ভোটে ফায়দা লোটে আম আদমি পার্টি। দিল্লিতে তল্লাশি চালিয়ে বিজয় কুমারের অডি গাড়ি থেকে পুলিশ কোরানের আরও ছেঁড়া পাতা উদ্ধার করেছে বলে অভিযোগ। পঞ্জাবের সাংরুরের মালেরকোটলা শহরে ২৪ জুন নর্দমা থেকে কোরানের ছেঁড়া পাতা পাওয়া যায়। এরপরই উত্তেজিত জনতা বাসে বাসে আগুন ধরাতে শুরু করে। অকালি দলের বিধায়ক ফারজানা আলমের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, গুলিও ছোঁড়া হয় পুলিশের দিকে। এই ঘটনায় বিজয় কুমার, নন্দকিশোর গোল্ডি ও গৌরব নামে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু তাদের জেরা শুরু হলে দেখা যায়, ঘটনার মূল আরও গভীরে প্রোথিত। অভিযুক্তরা দাবি করে, দিল্লির আপ বিধায়ক নরেশ যাদবের নির্দেশেই এই কাজ করেছে তারা, যাদব বলেছিলেন, ঠিকমতো কাজ করতে পারলে তাদের ১ কোটি টাকা দেওয়া হবে। এতেই শেষ নয়, অভিযুক্তরা আরও দাবি করে, যাদব তাদের জানিয়েছেন, ২০১৭-র পঞ্জাব বিধানসভা ভোটে যে কোনও মূল্যে জিততে চায় আম আদমি পার্টি। তাই আপাতত তাদের লক্ষ্য, রাজ্যে সাম্প্রদায়িক অশান্তি ছড়িয়ে ক্ষমতাসীন অকালি- বিজেপি সরকার ও বিরোধী কংগ্রেসের বিরুদ্ধে মানুষের বিরক্তি জন্মানো, যাতে সকলে আপকে ভোট দেয়। কোরানের পর কোনও হিন্দু ধর্মীয় গ্রন্থ অপবিত্র করার টার্গেট ছিল তাদের। যাদব তাদের বলেছিলেন, কোরান অপবিত্র করার কাজ ঠিকমতো করতে পারলে আরও ‘অ্যাসাইনমেন্ট’ দেওয়া হবে। পঞ্জাব পুলিশ জানিয়েছে, যাদবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়ে আদালতে যাবে তারা। আম আদমি পার্টি অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, ভোটে পরাজয়ের গন্ধ পেয়েই তাদের বিরুদ্ধে এ সব রটাচ্ছে অকালি- বিজেপি। যাদবও দাবি করেছেন, বিজয় কুমারকে তিনি চেনেনই না।        

সেরা শিরোনাম

UCC Bill : সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
Anti Social Activities Bill : গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
FIFA World Cup: বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
UCC Bill : বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?
বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?

ভিডিও

TMC VS TMC | এ রাজ্যে পালাবদলের পরেও চর্চায় তৃণমূল। শহিদ তুমি কার? দড়ি টানাটানি প্রতীক নিয়েও | ABP ANANDA LIVE
Taratala News | 'ইঞ্জিনিয়ারকে বলেছিলাম বিল্ডিং নড়ছে, ভয় লাগছে' : তারাতলার গোডাইনে জখম শ্রমিক | ABP ANANDA LIVE
TMC Vs TMC | 'ঋত কিংবা মৃত, আমি তৃণমূলকে আলাদা আলাদা করিনা' : বিমলশঙ্কর নন্দ | ABP ANANDA LIVE
Taratala News | তারাতলাকাণ্ডে কালীকে নিয়ে তার রক্ষাকর্তার সন্ধানে SIT | ABP ANANDA LIVE
Bankura News: রাস্তা দখল করে ক্লাব, এবার তা ভাঙতে প্রশাসনকে নির্দেশ বাঁকুড়ার বিধায়কের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
UCC Bill : সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
Anti Social Activities Bill : গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
FIFA World Cup: বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
UCC Bill : বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?
বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?
CM Suvendu Adhikari: সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, আটক তৃণমূল নেতা
সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, আটক তৃণমূল নেতা
Oracle Layoffs : ৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
Taratala Building Collapse: 'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
LPG Tax New Rule : রান্নার গ্যাস থেকে আয়কর, ২ দিনের মধ্যে বদলে যাবে এই নিয়ম, ৩০ জুনের মধ্যে না সারলে আর্থিক ক্ষতি !
রান্নার গ্যাস থেকে আয়কর, ২ দিনের মধ্যে বদলে যাবে এই নিয়ম, ৩০ জুনের মধ্যে না সারলে আর্থিক ক্ষতি !
Embed widget