এক্সপ্লোর

ওখলার বিধায়ক সাসপেন্ড, কুমার বিশ্বাসকে রাজস্থানের ইন চার্জ করে রফা কেজরীবালের

নয়াদিল্লি: শেষ পর্যন্ত কুমার বিশ্বাসের সঙ্গে রফা করে দলে ঘরোয়া বিবাদ মেটালেন অরবিন্দ কেজরীবাল। কুমারকে আরএসএস-বিজেপি এজেন্ট বলে আক্রমণ করেছিলেন যে আমানাতুল্লাহ খান, ওখলার সেই দলীয় বিধায়ককে সাসপেন্ড করল আমআদমি পার্টি (আপ)। রাজনৈতিক মহলের ধারণা, কুমারের ক্ষোভ প্রশমনেই এই পদক্ষেপ। পাশাপাশি কুমারের বিরুদ্ধে খানের সাম্প্রতিক ঝড় তোলা মন্তব্য খতিয়ে দেখতে একটি শৃঙ্খলাবিষয়ক কমিটিও গড়েছে কেজরীবালের দল। কুমারকে বিজেপি-আরএসএস চর তকমা দিয়ে তিনি দলে অভ্যুত্থানের ছক কষছেন বলে খান অভিযোগ করার পর পাল্টা মুখ খোলেন কুমারও। প্রকাশ্যে বলেন, খান আসলে মুখোশ, কেজরীবালকে কেন্দ্র করে একটি চক্র তৈরি হয়েছে, যার হয়ে কাজ করছেন। গতকাল প্রায় কান্নায় ভেঙে পড়েন কুমার, গাজিয়াবাদের বাড়ির বাইরে সাংবাদিকদের সামনে, দল ছাড়ার প্রচ্ছন্ন হুমকিও দেন। রাতেই কুমারকে ঠান্ডা করতে গাজিয়াবাদের বাড়িতে পা রাখেন কেজরীবাল, উপ মুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া। সেখান থেকে তাঁরা আসেন কেজরীবালের বাসভবনে। গভীর রাত পর্যন্ত বৈঠক হয়। সোমবারই দলের রাজনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি থেকে পদত্যাগ করেছিলেন খান। কুমার দাবি করেন, তাঁকে বিজেপি-সঙ্ঘের চর বলায় শাস্তি চাই খানের। এদিন সকালে কেজরীবালের বাসভবনে টানা তিন ঘন্টা আলোচনার পর এও ঠিক হয়, কুমারকে বাড়তি দায়িত্ব দেওয়া হবে। শিসোদিয়া সাংবাদিকদের জানান, সামনের বছরই বিধানসভা ভোট রাজস্থান। কুমারকে সেখানে পার্টির ইন চার্জ করা হল।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ২: আজ ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা, থিম দক্ষিণেশ্বর |
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ১: রাষ্ট্রপতির সফর ঘিরে আরও চরমে কেন্দ্র-রাজ্য সংঘাত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১২.০৩.২৬) : হেঁসেলে জ্বালানির জ্বালা ! মিড-ডে মিলে শুধুই খিচুড়ি!
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.০৩.২০২৬) পর্ব ২: হরমুজে আদৌ ছাড় ভারতীয় জাহাজকে? উত্তর দিল না বিদেশ মন্ত্রক | গ্যাসের আকালে হয়রানি সর্বত্র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
Embed widget