এক্সপ্লোর

মোদীকে ‘দানব’ বলে দেখানো ভুল! জয়রামের সুরে ট্যুইট সিংভির, বললেন, ব্যক্তি নয়, কাজের বিচার হওয়া উচিত ইস্যুর ভিত্তিতে

সিংভিই শুধু নন, শশী তারুরও বলেছেন, আমি গত ৬ বছর ধরে বলে চলেছি, নরেন্দ্র মোদি ভাল কিছু বললে বা করলে তার প্রশংসা করা উচিত। তাতে যখনই তিনি ভুল করবেন, তাঁর সমালোচনা করা যুক্তিযুক্ত, বিশ্বাসযোগ্য হবে।

নয়াদিল্লি: নরেন্দ্র মোদীকে ‘দানব’ বলে দেখানো ভুল। কংগ্রেসের প্রথম সারির নেতা জয়রাম রমেশের সুরে এমনই অভিমত জানালেন দলের আরেক শীর্ষ নেতা অভিষেক মনু সিংভি। প্রধানমন্ত্রীর কাজকে ইস্যুর ভিত্তিতে বিচার করার কথা বলেছেন তিনি। বুধবার একটি বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠানে ইউপিএ জমানার কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেসের প্রথম সারির নেতা জয়রাম রমেশ বলেন, মোদীর উন্নয়ন মডেল ‘পুরোটাই ব্যর্থতার কাহিনি নয়’। সেইসঙ্গে তাঁর কাজকর্মকে স্বীকৃতি না দিয়ে, সবসময় তাঁকে দানবীয় বলে তুলে ধরে সুবিধা হবে না বলেও অভিমত জানান রমেশ। তিনি এও বলেন, মোদির কাজকে, ২০১৪ থেকে ২০১৯ এর মধ্যে যেসব কাজের জন্য তিনি ৩০ শতাংশের ওপর ভোটদাতার সমর্থনে নির্বাচনে জিতে ক্ষমতায় ফিরেছেন, তাকে স্বীকৃতি দেওয়ার সময় হয়েছে। সিংভি আজ ট্যুইট করে রমেশের অবস্থান সমর্থন করেন। লেখেন, সবসময়ই বলেছি, মোদীকে দানব বলে তুলে ধরা ভুল। তিনি শুধু দেশের প্রধানমন্ত্রীই নন, তাঁর একবগ্গা বিরোধিতায় আসলে তিনিই লাভবান হন। সিংভি আরও বলেছেন, ভাল, খারাপ, প্রভাবহীন, কাজকর্ম সর্বদা এমনই হয়। কাজের বিচার হওয়া উচিত ইস্যুর ভিত্তিতে, ব্যক্তিবিশেষের ভিত্তিতে নয়। উজ্জ্বলা স্কিম অবশ্যই অন্য অনেক ভাল কাজের মধ্যে একটি। মোদীর প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কতটা সফল, তার উল্লেখ করেছেন রমেশও। মোদীর ভাল কাজের প্রশংসা হওয়া উচিত বলে অভিমত তাঁর। সিংভিই শুধু নন, শশী তারুরও বলেছেন, আমি গত ৬ বছর ধরে বলে চলেছি, নরেন্দ্র মোদি ভাল কিছু বললে বা করলে তার প্রশংসা করা উচিত। তাতে যখনই তিনি ভুল করবেন, তাঁর সমালোচনা করা যুক্তিযুক্ত, বিশ্বাসযোগ্য হবে। যে মতের জন্য আমি সমালোচিত হয়েছি, বিরোধী শিবিরের নেতাদের তাকে সমর্থন করার আহ্বান জানাই। সিংভির মত সমর্থন করে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ও বলেছেন, খুবই সত্যি কথা। দেশগঠন এক চলন্ত প্রক্রিয়া যা একের পর এক সরকার এগিয়ে নিয়ে চলে। আশা করি মোদী ও তাঁর টিম এটা উপলব্ধি করবেন। পন্ডিত নেহরুকে ছোট করার চেষ্টা না করে তাঁরা তাঁর ও কংগ্রেসের অবদান স্বীকার করে তা এগিয়ে নিয়ে যাবেন। সমালোচনা হোক নীতির, ব্যক্তির নয়। যদিও রমেশের সমালোচনা করে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা কে কে তেওয়ারির অভিমত, কংগ্রেসের কিছু ‘আত্মপ্রচারকারী’ নেতা দলকে ‘হাইজ্যাক করেছে’ন, এমন সব মন্তব্য করছেন, যাতে দলের স্বার্থরক্ষা হয় না। প্রসঙ্গত, ২০১৯ এর লোকসভা নির্বাচনে বিজেপি ৩৭.৪ শতাংশ ভোট ও ৩০৩টি আসন পেয়েছে একাই। এনডিএ সামগ্রিক ভাবে মোট ভোটের প্রায় ৪৫ শতাংশ পেয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget