এক্সপ্লোর

ঔরাঙ্গাবাদ অস্ত্র মামলায় লস্কর জঙ্গি আবু জুন্দাল সহ ১২ জনকে দোষী সাব্যস্ত করল আদালত

মু্ম্বই:  ২০০৬ সালের ঔরাঙ্গাবাদ অস্ত্র মামলায় দোষী সাব্যস্ত লস্কর-ই-তৈবা জঙ্গি সঈদ জাবিউদ্দীন আনসারি বা আবু জুন্দাল সহ ১২জন। বৃহস্পতিবার মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গ্যানাইজড ক্রাইম অ্যাক্ট বা মকোকা আইনের আওতায় এই রায় দিয়েছে আদালত। ১২ জনকে দোষী সাব্যস্ত করার সঙ্গে সঙ্গে আদালত জানিয়ে দিয়েছে, এই ঘটনার নেপথ্যে বড়সড় চক্রান্ত ছিল। মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করা ছাড়াও, গুজরাতের তত্কালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিশ্ব হিন্দু পরিষদের নেতা প্রবীণ তোগাড়িয়ার ওপর আক্রমণ চালানোরও ছক ছিল দোষী সাব্যস্তদের। প্রসঙ্গত গোধরা হামলার বদলা নিতেই এই হামলার ছক কষা হয়েছিল বলে রায়ে দাবি করা হয়েছে। এই মামলায় ২২ জন অভিযুক্তদের বিরুদ্ধে বিচার চলেছে। ১২ জন দোষী সাব্যস্ত, ৮ জন অভিযুক্ত, একজন পলাতক এবং একজন সাক্ষী হয়ে গিয়েছে। ঘটনার সূত্রপাত ২০০৬ সালের ৮ মে। মহারাষ্ট্র এটিএস একটি গাড়ি পাকড়াও করে। গাড়িতে সেসময় তিনজন সন্দেহভাজন জঙ্গি ছিল। ঔরাঙ্গাবাদে চাঁদওয়াদ-মানমাদ জাতীয় সড়কের কাছে গাড়িটি আটক করে, অভিযুক্তদের গ্রেফতার করে এটিএস। সেদিন গাড়ি থেকে ৩০ কেজির আরডিএক্স, ১০ একে ৪৭ রাইফেল, প্রচুর পরিমাণ অস্ত্র, এবং নাশকতা চালানোর জিনিষ উদ্ধার হয়। প্রসঙ্গত, দেশে বড়সড় হামলার ছক ছিল জঙ্গিদের। সেদিন আর একটা গাড়ি এটিএস-এর নাগালের বাইরে চলে গিয়েছিল। সম্ভবত সেই গাড়িতেই আবু জুন্দাল ছিল, পরে সে পাকিস্তান পালিয়ে যায়। ২০১২ সালে অবশেষে জুন্দালকে আটক করলে, পুলিশকে ওই অভিযুক্ত জঙ্গি তাদের আরও এক ডেরার সন্ধান দেয়। সেখান থেকে আরও ১৩ কেজির আরডিএক্স, ১২০০ কার্তুজ, ৫০টি হাত গ্রেনেড এবং ২২টি ম্যাগাজিন উদ্ধার হয়। ২০১৩ সালে এই মামলার বিচার শুরু হয়। এই বছর মার্চে বিচার শেষে, অবশেষে আজ রায় দিল আদালত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget