এক্সপ্লোর

কালো টাকা মোকাবিলায় আগে সুইস ব্যাঙ্ক অ্যাকাউন্টধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন! মোদীকে কেজরীবাল

নয়াদিল্লি: কালো টাকার কবল থেকে দেশকে বাঁচাতে হলে আগে সুইস ব্যাঙ্কের অ্যাকাউন্টধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন নরেন্দ্র মোদী, ‘সত্ ব্যবসায়ীদের হয়রানি করা’ বন্ধ করুন।  দাবি করলেন অরবিন্দ কেজরীবাল। শনিবার সন্ধ্যায় এখানে আজাদপুর মান্ডি, লক্ষ্মী নগর ও গাঁধী নগর মার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে দেখা করেন দিল্লির মুখ্যমন্ত্রী। আজাদপুর মান্ডির পাইকারী ব্যবসায়ীরা তাঁর কাছে নোট বাতিলের নির্দেশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। নগদে কারবার করতে পারছেন না বলে অভিযোগ জানান। নোট বাতিলের নির্দেশ প্রত্যাহারের দাবি তুলে গাঁধী নগরে ব্যবসায়ীদের জমায়েতে কেজরীবাল বলেন, দুদিন আগে বড় অঙ্কের নোট বাতিলের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। বিপাকে দেশের মানুষ। কেজরীবালের দাবি, ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পাশাপাশি নতুন ২ হাজার টাকার নোট চালু করে কালো টাকার মোকাবিলা করা যাবে না, বরং তা বেড়ে যাবে কেননা বড় অঙ্কের নোট থাকলে টাকা জমানো সহজ হয়ে যায়। আমআদমি পার্টির (আপ) প্রতিষ্ঠাতার অভিযোগ, ‘বিজেপির বন্ধুদের অনেক আগেই’ নোট বাতিলের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছিল। তারা নিজেদের টাকা সরিয়ে ফেলার সুযোগ পেয়েছে, আর সাধারণ মানুষ চরম বিপদে পড়েছেন। তিনি বলেন, মোদীজীকে প্রশ্ন করতে চাই, কালো টাকা কি ব্যবসায়ীদের কাছে থাকে না অম্বানি-আদানির কাছে? কেন ধরছেন না অম্বানি-আদানিদের? ২০১১ সালেই কেন্দ্র ৬৪৮ জন সুইস ব্যাঙ্ক অ্যাকাউন্টধারীর একটি তালিকা তৈরি করেছিল বলে দাবি করে কেজরীবাল বলেন, ওদের বিরুদ্ধে মোদী পদক্ষেপ করুন না। কংগ্রেস সরকার কিছু করেনি। মোদীও কিছু করছেন না কারণ সেই তালিকায় তাঁর বন্ধুরা আছেন। একমাত্র এইসব লোককে জেলে পাঠানো গেলেই কালো টাকার সমস্যা মিটবে।

সেরা শিরোনাম

Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৬.০৭.২০২৬)।নির্যাতন থেকে খুন, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ছত্রে-ছত্রে ভয়াবহ নৃশংসতা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৬.০৭.২৬)।বারুইপুরের বর্বরতায় বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget