এক্সপ্লোর

এবার কি এটিএমে পাঁচ হাজার টাকার বেশি তুললে বাড়তি চার্জ?

জানা গিয়েছে, প্রস্তাবিত নয়া নিয়মে এটিএম থেকে মাসে পাঁচ বার নিঃশুল্ক টাকা তোলার নিয়মের অন্তর্ভূক্ত হবে না। এই চার্জ পৃথকভাবে প্রযোজ্য হতে পারে এবং পাঁচ হাজারের বেশি টাকা তোলার ওপর এই নিয়ম বহাল হতে পারে।

নয়াদিল্লি: অদূর ভবিষ্যতেই এটিএম থেকে পাঁচ হাজারের বেশি টাকা তুলতে গেলে চার্জ দিতে হতে পারে। আট বছর পর এটিএম থেকে টাকা তোলার নিয়ম পরিবর্তনের ব্যাপারে এক সুপারিশ নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে বলে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে। জানা গিয়েছে, প্রস্তাবিত নয়া নিয়মে এটিএম থেকে মাসে পাঁচ বার নিঃশুল্ক টাকা তোলার নিয়ম অন্তর্ভূক্ত হবে না। এই চার্জ পৃথকভাবে প্রযোজ্য হতে পারে এবং একবারে পাঁচ হাজারের বেশি টাকা তোলার ওপর এই নিয়ম বহাল হতে পারে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, এটিএম থেকে একবারে পাঁচ হাজার টাকার বেশি তুললে গ্রাহকদের ২৪ টাকা অতিরিক্ত চার্জ দিতে হতে পারে। বর্তমান নিয়ম অনুসারে, কোনও একটি কার্ড থেকে মাসে পাঁচবার নিখরচায় টাকা তোলা যায়। এর থেকে বেশিবার টাকা তুললে প্রতি ক্ষেত্রে ২০ টাকা করে চার্জ দিতে হয়। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি কমিটির সুপারিশ অনুসারে, এটিএম থেকে টাকা তোলার নিয়মে পরিবর্তন করা হচ্ছে বলে খবর। যদিও কমিটির রিপোর্ট এখনও প্রকাশ্যে আসেনি। তথ্যের অধিকার আইনে চাওয়া তথ্য অনুসারে সম্ভাব্য নতুন বিধি সম্পর্কে জানা গিয়েছে বলে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে। ওই রিপোর্ট গত বছরের অক্টোবরে জমা পড়ে বলে জানা গিয়েছে। আরবিআই-এর এটিএম ফি পর্যালোচনার জন্য ওই কমিটি গঠন করা হয়। এর ভিত্তিতে ব্যাঙ্কগুলি আট বছর পর এটিএম ফি পরিবর্তন করতে পারে। আরটিআই-এ প্রাপ্ত তথ্য অনুসারে, রিজার্ভ ব্যাঙ্ক কমিটি নগদ অর্থ তোলা হ্রাসের প্রস্তাব দিয়েছিল। নগদ টাকা তোলায় রাশ টানতে এই রিপোর্ট পেশ করেছে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের চিফ এক্সিকিউটিভ ভিজে কান্ননের নেতৃত্বাধীন কমিটি। গত বছরের ২২ অক্টোবর ওই রিপোর্ট জমা পড়ে বলে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে খবর। আরটিআই-এর মাধ্যমে এ ব্যাপারে তথ্য জানতে চেয়েছিলেন তথ্যের অধিকার কর্মী শ্রীকান্ত এল। আরবিআই চায়, গ্রাহকরা অনলাইনে লেনদেনে বেশি গুরুত্ব আরোপ করুক।

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget