এক্সপ্লোর

পদ্মাবতী: কলাকুশলীদের যারা হুমকি দিচ্ছে, তাদের চেয়ে কম অপরাধী নন বনশালী! তোপ আদিত্যনাথের

গোরক্ষপুর: আমজনতার সেন্টিমেন্ট নিয়ে ছেলেখেলা করাটা অভ্যাস করে ফেলেছেন সঞ্জয় লীলা বনশালী। পদ্মাবতীর কলাকুশলীদের যারা হুমকি দিচ্ছে, তাদের চেয়ে কম অপরাধী নন উনি! 'পদ্মাবতী' নিয়ে বিতর্ক, শোরগোলের মধ্যেই বনশালীকে এভাবে আক্রমণ করলেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশ সরকার ইতিমধ্যেই 'বিতর্কিত অংশগুলি' বাদ না দেওয়া পর্যন্ত ছবিটি ওই রাজ্যে মুক্তির অনুমতি দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, সঞ্জয় লীলা বনশালী বা অন্য যে কেউ, আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। আমার মনে হয়, ছবির কলাকুশলীদের হুমকি দেওয়া লোকজনকে অপরাধী বললে বনশালীও কম অপরাধ করেননি। একইসঙ্গে তিনি জানিয়েছেন, এ ব্যাপারে ব্যবস্থা নিতে হলে দুপক্ষের বিরুদ্ধেই নিতে হবে। তারকা, কলাকুশলীদের মাথা কেটে নেওয়ার হুমকি, ভীতি প্রদর্শন সম্পর্কে প্রশ্ন করা হলে আদিত্যনাথ বলেন, সকলেরই পরস্পরের অনুভূতিকে সম্মান করা উচিত। আমি মনে করি, সকলের শুভ উদ্দেশ্য, ভাবনা থাকলে সমাজে শান্তি, সৌহার্দ্য থাকবে। রাজপুত রানি পদ্মিনীর জীবনকে নিয়ে তৈরি ছবিটি ঘিরে বিতর্ক ঘনিয়ে উঠেছে। ছবিতে পদ্মাবতী ও আলাউদ্দিন খিলজির মধ্যে রোমান্টিক দৃশ্য রাখা হয়েছে বলে অভিযোগ তুলে তার মুক্তি পাওয়া চলবে না বলে ঘোষণা করেছে কার্নি সেনা ও রাজপুত সংগঠনগুলি। ছবিটি রাজপুত সম্প্রদায়ের ইতিহাস বিকৃত করেছে, আবেগকে আঘাত করেছে বলে দাবি সংগঠনগুলির। যদিও আদৌ বাস্তবে রানি পদ্মিনী বলে কেউ ছিলেন কিনা, নাকি তাঁর অস্তিত্ব শুধুমাত্র কল্পনাতেই, তা নিয়ে বিতর্ক আছে ইতিহাসবিদদের মধ্যেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget