এক্সপ্লোর

ওখানে গেলেই খোয়াতে হয় মুখ্যমন্ত্রী পদ! চালু বিশ্বাস ভেঙে নয়ডায় আদিত্যনাথ

নয়ডা: চালু বিশ্বাস ভাঙলেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের যে মুখ্যমন্ত্রীই নয়ডায় পা রাখেন, তিনি পদ হারান, ক্ষমতায় কোনওদিন ফিরতে পারেন না, রাজ্য রাজনীতিতে বহাল এই কুসংস্কারে আমল না দিয়ে তিনি শনিবার সেখানেই যাচ্ছেন। ২৫ ডিসেম্বর নয়ডায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার প্রস্তুতি, নিরাপত্তার আয়োজন খতিয়ে দেখার পাশাপাশি নয়ডা-কালকাজি মেট্রো লাইনের উদ্বোধনও করবেন মুখ্যমন্ত্রী। নয়ডা জেলা প্রশাসনের কর্তাব্যক্তিদের সঙ্গে সেখানকার উন্নয়ন প্রকল্পগুলির হাল-হকিকত নিয়ে খোঁজখবর করবেন, বিজেপি নেতা, কর্মীদের সঙ্গেও বৈঠক আছে তাঁর। এদিকে প্রধানমন্ত্রীর সোমবারের কর্মসূচিতে সামিল হওয়ার জন্য বিজেপি নেতা-কর্মীরা গ্রাম-গ্রামাঞ্চল ঘুরছেন। নয়ডা বা গৌতম বুদ্ধ নগর ছোট ছোট কতগুলি গ্রাম থেকে রাজ্যের পূর্ণাঙ্গ অর্থনৈতিক লেনদেনের কেন্দ্রে পরিণত হলেও আগের বেশিরভাগ মুখ্যমন্ত্রী তাকে এড়িয়ে চলতেন। ১৯৮৮ সালে তত্কালীন মুখ্যমন্ত্রী বীর বাহাদুর সিংহ নয়ডা ঘুরে আসতেই তাঁকে ইস্তফা দিতে বলে তাঁর দলের কেন্দ্রীয় নেতৃত্ব। তখন থেকেই নয়ডা মুখ্যমন্ত্রীদের ভাগ্যে 'অশুভ' তকমা পায়। বহুজন সমাজবাদী পার্টি (বিএসপি) নেত্রী মায়াবতী অবশ্য ২০০৭ থেকে ২০১২ পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকাকালে নয়ডায় সরকারি অনুষ্ঠানে গিয়েছিলেন। আবার আদিত্যনাথের পূর্বসূরী সমাজবাদী পার্টি (এসপি) সরকারের মুখ্যমন্ত্রী অখিলেশ সিংহ যাদব নয়ডাকে এড়িয়ে গিয়েছেন। ২০১৩-এর মে মাসে নয়ডায় এশিয় উন্নয়ন ব্যাঙ্কের সম্মেলনে তিনি যাননি। তত্কালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ প্রধান অতিথি ছিলেন সেখানে। ৬ লেনের যমুনা এক্সপ্রেসওয়ের সূচনা সহ ৩৩০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের সূচনাও তিনি লখনউয়ে বসে ভিডিও লিঙ্ক মারফত্ করেন, নয়ডায় যাননি। এমনকী বাড়ির ফ্রিজে গোমাংস রাখার অভিযোগে গণপিটুনিতে নিহত মহম্মদ আখলাকের পরিবারের লোকজনকেও অখিলেশের সঙ্গে দেখা করাতে নয়ডা থেকে লখনউ নিয়ে যাওয়া হয়েছিল।অখিলেশ একা নন, মুলায়ম সিংহ যাদব, কল্যাণ সিংহ, রাজনাথ সিংহরাও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী থাকাকালে নয়ডাকে এড়িয়ে গিয়েছেন।

সেরা শিরোনাম

Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?

ভিডিও

Birbhum Tulu Mondal | DCR-জালিয়াতি কাণ্ডে গ্রেফতার আরও এক সরকারি কর্মী
Chok Bhanga 6 Ta | টুলুর 'তোলা-নেটওয়ার্কে' সরকারি কর্মীরাও | স্বাস্থ্যসাথীতেও বড় দুর্নীতির অভিযোগ
BJP Rally in Kolkata | টাকা ঢালছে বিদেশি শক্তি, 'গণতন্ত্র বাঁচাও' কর্মসূচি থেকে বললেন Arjun Singh
BJP Rally in Kolkata |
BJP Rally in Kolkata |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget