এক্সপ্লোর

বিজেপি-বিরোধী জোট গড়ার দায়িত্ব নিতে হবে রাহুলকে, মত তেজস্বী যাদবের

নয়াদিল্লি: বিহারে আরজেডি, জেডিইউ ও কংগ্রেসের ‘মহাগঠবন্ধন’ ভেঙে দিয়েছেন নীতীশ কুমার। তিনি ফের বিজেপি-র সঙ্গে জোট গড়ে নতুন করে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণও করেছেন। তবে কংগ্রেসের সঙ্গে আরজেডি-র জোট থাকবে বলে আশাবাদী বিহারের সদ্য প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। তিনি রাহুল গাঁধীকে বিজেপি-র বিরুদ্ধে বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তেজস্বী বলেছেন, ‘রাহুল গাঁধী অত্যন্ত দায়িত্ববান। তাঁকে এই (বিজেপি-বিরোধী জোট) চ্যালেঞ্জ নিতে হবে। তাঁর সঙ্গে যখন দিল্লিতে দেখা হয়েছিল, তখন আমি এ বিষয়ে কথা বলেছিলাম। তিনি সমর্থন আদায় করার চেষ্টা করছেন। তিনি এটা করতে পারেন। তাঁর সেই ক্ষমতা আছে। তবে তাঁকে উদ্যোগ নেওয়ার কথা ভাবতে হবে।’ নীতীশকে আক্রমণ করে লালুপ্রসাদ যাদবের পুত্র বলেছেন, ‘নীতীশ কুমার যদি এখন ভোটে দাঁড়ান, তিনি হেরে যাবেন। আমার মনে হয়, বিহারের যুবসমাজ তাঁকে আর পছন্দ করে না। শহরাঞ্চলে যারা নীতীশজির হয়ে কথা বলছিল, তারা বিজেপি-কে ভোট দেয়। গ্রামাঞ্চলে কেউই নীতীশজিকে সমর্থন করেন না। তিনি অনেক কথা বলেন, কিন্তু কোনও কাজ করেন না। তিনি গডসেকে সমর্থন করেন না গাঁধীকে, এ বিষয়ে নীতি স্পষ্ট করতে হবে।’ বিহারে জোট ভাঙার পরে নীতীশ বলেছিলেন, দুর্নীতির অভিযোগ নিয়ে তেজস্বী বা লালু কোনও ব্যাখ্যা দেননি। সেই কারণেই তিনি জোট ভাঙতে বাধ্য হয়েছেন। তবে নীতীশের এই অভিযোগ অস্বীকার করেছেন তেজস্বী। তাঁর পাল্টা দাবি, বৈঠকে তাঁকে পদত্যাগ করতে বলা তো দূর, কোনও নির্দিষ্ট ব্যাখ্যাও চাননি নীতীশ। তিনি পরিকল্পনা করেই বিজেপি-র সঙ্গে জোট গড়ে বিহারের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।

সেরা শিরোনাম

Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget