এক্সপ্লোর

এনএসজি: আমেরিকার পর ভারতের পাশে ফ্রান্সও, ‘ইতিবাচক সিদ্ধান্ত’ নিতে ডাক সদস্য দেশগুলিকে

নয়াদিল্লি: আমেরিকার পর ভারতের পাশে ফ্রান্সও। এলিট নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপে (এনএসজি) ভারতের অন্তর্ভুক্তির দাবির প্রতি জোরালো সমর্থন জানাল ফ্রাঁসোয়া ওলাঁদের দেশ। বুধবার এক বিবৃতিতে ফ্রান্সের বিদেশমন্ত্রক এই অবস্থান জানিয়েছে। ৪৮ সদস্যের এনএসজি-র অন্যতম শরিক ফ্রান্স। তারা জানিয়েছে, ভারত এনএসজি-তে ঢুকলে বিশ্বজুড়ে পরমাণু প্রসার ঠেকানোর উদ্যোগ জোরদার হবে। সিওলে এনএসজি-র প্লেনারিতে ভারতের সদস্যপদের দাবির ব্যাপারে ‘ইতিবাচক সিদ্ধান্ত’ নিতেও সদস্য দেশগুলিকে আবেদন জানিয়েছে প্যারিস।   তারা এও বলেছে যে, পরমাণু নিয়ন্ত্রণ ব্যবস্থায় ভারত সামিল হলে পারমানবিক, রাসায়নিক, জৈব, ব্যালিস্টিক বা প্রচলিত উপাদান ও প্রযুক্তি-সামগ্রিকভাবে সব ধরনের গুরুত্বপূর্ণ, মারাত্মক ক্ষমতাসম্পন্ন সামগ্রীর রপ্তানির নিয়ন্ত্রণের কাজটি আরও ভাল ভাবে সম্পন্ন করা যাবে। বিবৃতিতে বলা হয়েছে, ফ্রান্স মনে করে, চারটি বহু স্তরীয় রপ্তানি নিয়ন্ত্রণ কাঠামোয় (এনএসজি, এমটিসিআর, অস্ট্রেলিয় গোষ্ঠী, ওয়াসেনার বোঝাপড়া) ভারতের থাকা পরমাণু প্রসার রোধে আন্তর্জাতিক প্রয়াসকে জোরদার করবে।   ১৯৯৮ সাল থেকে কৌশলগত শরিক হিসাবে গণবিধ্বংসী অস্ত্রশস্ত্র ও সেগুলি নিক্ষেপ করার সিস্টেমের প্রসার রোধের ব্যাপারে ভারত ও ফ্রান্স যে একই লক্ষ্যে চলেছে, সে কথাও বলা হয়েছে ফরাসি বিদেশমন্ত্রকের বিবৃতিতে। এও বলা হয়েছে যে, ফরাসি প্রেসিডেন্ট গত ২৪ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত ভারত সফরে থাকাকালেও এই লক্ষ্যের কথা জোরালো ভাষায় উচ্চারিত হয়েছে। ২০১৬-র সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানেও প্রধান অতিথির আসন অলংকৃত করেছিলেন ফরাসি প্রেসিডেন্ট। প্রসঙ্গত, ইতিমধ্যেই এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, ভারত এনএসজি-র সদস্যপদ পাওয়ার জন্য ‘তৈরি’। সিওলে আগামীকাল থেকে শুরু হতে চলা এনএসজি-র প্লেনারিতে ভারতের হয়ে সওয়াল করতে সদস্য দেশগুলিকেও ডাক দিয়েছে ওবামা প্রশাসন। চিন সহ গুটিকয়েক দেশ ভারতের দাবির বিরোধিতা করছে। চিন যেমন খোলাখুলিই ভারতকে সদস্যপদ দেওয়া হলে পাকিস্তানকেও দিতে হবে বলে দাবি তুলেছে। আমেরিকার পর এবার ফ্রান্সকেও পাশে পেয়ে যাওয়ায় চিনের মোকাবিলায় ভারতের হাত শক্ত হল বলে মনে করা হচ্ছে।      

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget