এক্সপ্লোর

বারো ক্লাসের পরীক্ষায় ডিস্টিংশন সহ সফল সংসদ জঙ্গি হানা মামলায় ফাঁসি হওয়া আফজল গুরুর ছেলে গালিব

নয়াদিল্লি: ম্যাট্রিকে ৯৫ শতাংশের বেশি নম্বর পেয়েছিল। দু বছর বাদে বারো ক্লাসের বোর্ড পরীক্ষায়ও সাফল্যের ধারবাহিকতা বজায় রইল ২০০১-এর সংসদ চত্বরে সন্ত্রাসবাদী হামলায় দোষী আফজল গুরুর ছেলে গালিব আফজল গুরুর। ডিস্টিংশন সহ ৮৮ শতাংশ নম্বর পেয়ে পরীক্ষায় সফল হয়েছে সে। আজ সকালে জম্মু ও কাশ্মীর স্টেট বোর্ড অব স্কুল এডুকেশনের প্রকাশ করা পরীক্ষার ফলে ৫০০-র মধ্যে গালিব পেয়েছে ৪৪১ নম্বর। পরিবেশ বিজ্ঞানে ৯৪, রসায়নে ৮৯, বায়োলজিতে ৮৫, জেনারেল ইংলিশে ৮৬। ভবিষ্যতে মেডিকেল পড়ে ডাক্তার হতে চায় বলে ২০১৬-য় জানিয়েছিল গালিব। বলেছিল, বাবা-মা ও পরিবারের স্বপ্ন, আমি ডাক্তার হই। সেই স্বপ্ন পূরণের চেষ্টা করব। ঘটনাচক্রে আফজলও ডাক্তারি কোর্স পড়ছিল। মাঝপথেই পড়া ছেড়ে দেয় সে। ২০১৩-য় মৃত্যুদণ্ড কার্যকর করে আফজলকে ফাঁসি দেওয়া হয়। আফজল গ্রেফতার হওয়ার সময় গালিব ছিল মাত্র দু বছরের বাচ্চা। ১৭ বছরের গালিব প্রশংসার বন্যায় ভাসছে। পরীক্ষায় দারুণ ফল করার খবর ছড়িয়ে পড়তেই তাদের বারামুল্লার সোপোরের বাড়ি গিয়ে তাকে শুভেচ্ছা, অভিনন্দন জানান প্রতিবেশী, শুভানুধ্যায়ীরা। ট্যুইটে বিরোধী দল ন্যাশনাল কনফারেন্স মুখপাত্র সারাহ হায়াত লেখেন, দারুণ নম্বর পেয়ে বারো ক্লাসের পরীক্ষায় পাশ করায় গালিব আফজল গুরুকে উচ্চ কণ্ঠে অভিনন্দন। গালিব নিঃসন্দেহে দেখাল, প্রতিকূল পরিস্থিতিতেও কীভাবে অসাধ্য সাধন করা যায়। ভবিষ্যতে ওর সব উদ্যম সফল হোক। জীবনে বড় হও, উজ্জ্বল দীপ্তি ছড়াও।

সেরা শিরোনাম

Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
Embed widget