এক্সপ্লোর

কাশ্মীরে এনআইটি ক্যাম্পাসে উত্তেজনা, প্রতিদিন জাতীয় পতাকা তোলার অনুমতি চাই, দাবি বাইরের পড়ুয়াদের

শ্রীনগর: শ্রীনগরের ডাল লেকের পাশে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি)-তে অগ্নিগর্ভ পরিস্থিতি রয়েছে। বিক্ষোভরত ভিন রাজ্যের পড়ুয়ারা প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ‘দেশবিরোধী’ কার্যকলাপের অভিযোগ তুলে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। ওই পড়ুয়াদের দাবি, ওই কর্মকর্তাদের বদলি করতে হবে। এনআইটি ক্যাম্পাস সরিয়ে জম্মুতে নিয়ে যেতে হবে। তার ভিতরে মন্দির তৈরি করতে হবে। তাদের প্রতিদিন প্রতিষ্ঠানের মূল দরজায় জাতীয় পতাকা  তোলার অনুমতি দিতে হবে। পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রকের তিন সদস্যের যে দল তাদের সঙ্গে কথা বলেছে, তার কাছে এই দাবিগুলি পেশ করেছে ওই ছাত্ররা। তারা ইতিমধ্যেই ৪ এপ্রিল এনআইটি কর্তৃপক্ষকে দেওয়া চিঠিতে অভিযোগ জানিয়েছে, ক্যাম্পাসে দেশবিরোধী কার্যকলাপ দিনদিন বাড়ছে। ফলে তারা গভীর সঙ্কটে রয়েছে, এমনকী প্রাণহানির আশঙ্কা করছে। তাই তারা বাড়ি ফিরে যেতে চায়। ঘটনা হল, টি-২০ বিশ্বকাপ সেমিফাইনালে ভারতের ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের জেরে কলেজ ক্যাম্পাসে স্থানীয় পড়ুয়াদের সঙ্গে বাইরে থেকে পড়তে যাওয়া ছাত্রদের বিবাদকে কেন্দ্র করে সেখানে প্রবল উত্তেজনা তৈরি হয়েছিল। ভারতের পরাজয়ে উল্লাস প্রকাশ করে স্থানীয় ছেলেরা বাজি ফাটালে বাইরে থেকে যাওয়া পড়ুয়ারা প্রতিবাদ জানায়। দু তরফের বিবাদ, সংঘর্ষে উত্তেজনা ছড়ায়। ৩১ মার্চ থেকে ক্যাম্পাস সরগরম রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে সীমা সুরক্ষা বলের জওয়ানদের মোতায়েন করা হয়। স্থানীয় পুলিশও নামে। শনিবার প্রতিষ্ঠান বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সোমবার ফের খোলে। কিন্তু গতকাল আবার উত্তাপ ছড়ায় ক্যাম্পাসে। বাইরের পড়ুয়ারা ক্যাম্পাসে মিছিল করার চেষ্টা করে। তাদের দাবি, ক্যাম্পাসে তারা নিরাপত্তার অভাব বোধ করছে। তারা বাড়ি ফিরে যেতে চায়। পুলিশ তাদের মারধর  করে বলে অভিযোগ করে ওই পড়ুয়ারা।   Smriti_Irani_PTI-580x395 এই প্রেক্ষাপটেই সেখানে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের ডিরেক্টর (টেকনিকাল শিক্ষা) সঞ্জীব শর্মা, ডেপুটি ডিরেক্টর ফজল মেহমুদ ও এনআইটি-র পরিচালন বোর্ডের চেয়ারম্যান এমজে জারাবিকে সেখানে পাঠানো হয়। বাইরের পড়ুয়াদের ক্ষোভ-বিক্ষোভের কারণ খতিয়ে দেখতে তাঁদের পাঠায় মন্ত্রক। তাঁদের  কাছে ক্ষোভ উগরে দিয়ে বাইরের পড়ুয়ারা এও বলে, তাদের পরীক্ষার খাতা ‘নিরপেক্ষতা’র স্বার্থে কাশ্মীরের বাইরের  রাজ্যের পরীক্ষকদের দিয়ে দেখাতে হবে। এদিকে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানি এদিন সুরাটে জানান, তিনি জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সঙ্গে কথা বলেছেন। বাইরের পড়ুয়াদের নিরাপত্তা সুনিশ্চিত থাকবে বলে তাঁকে আশ্বাস দিয়েছেন মেহবুবা, জানান স্মৃতি।   ভিডিওতে দেখুন ক্যাম্পাসের মধ্যে ছাত্রের ওপর পুলিশের লাঠিচার্জের  ছবি  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

21st July Report: ২১-র ফাইল খুললেন মুখ্য়মন্ত্রী ,তদন্ত-রিপোর্ট প্রকাশ্য়ে আসার পর শুরু রাজনৈতিক তরজা
Suvendu Adhikari on 21st July: ২১ জুলাই তদন্ত কমিশনের রিপোর্ট ১২ বছর পর প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: NEET-র প্রশ্নফাঁস, সিবিএসইর খাতা দেখা নিয়ে গোলমালের প্রতিবাদে CJP-র আন্দোলনে রণক্ষেত্র রাজধানী
Tarakeswar Srabani Mela 2026: তারকেশ্বরে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের ভিড়, জমজমাট শ্রাবণী মেলাও
Mamata Banerjee: 'কালীঘাট তৃণমূল'-এর ২১ জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখলেন মমতা | 21 July | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget