এক্সপ্লোর

নিরামিশাষী যাত্রীকে আমিষ পদ: জুনিয়র সহকর্মীকে চড় এয়ার ইন্ডিয়ার কেবিন ক্রু সুপারভাইজারের

মুম্বই: নিরামিশাষী যাত্রীকে আমিষ খেতে দেওয়ায় জুনিয়র সহকর্মীকে চড় মেরেছেন এয়ার ইন্ডিয়ার কেবিন ক্রু সদস্য। নয়াদিল্লি থেকে ফ্রাঙ্কফুর্টগামী ফ্লাইটে এমন ঘটার অভিযোগ পেয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। ১৭ মার্চের ঘটনাটির ব্যাপারে রাষ্ট্রায়ত্ত্ব বিমান সংস্থার ইনফ্লাইট সার্ভিস শাখা তদন্তে নেমেছে বলে জানিয়েছেন জনৈক মুখপাত্র। সূত্রের খবর, ফ্লাইটের বিজনেস ক্লাসের ওই যাত্রী নিরামিষ খান। কিন্তু 'ভুল করে' তাঁকে আমিষ পদ পরিবেশন করেন কেবিন অ্যাটেনডেন্ট। কেবিন সুপারভাইজারের দৃষ্টি আকর্ষণ করলেও কোনও অভিযোগ দায়ের করেননি ওই যাত্রী। ভুল ধরিয়ে দেওয়ায় ওই অ্যাটেনডেন্ট যাত্রীর কাছে গিয়ে ক্ষমা চান, খাবার বদলেও দেন। কিন্তু কেবিন ক্রু সুপারভাইজার ফের তাঁকে ডাকেন, চড় মারেন। অ্যাটেনডেন্ট তখনই পাল্টা কিছু বলেননি, তবে পরে সংশ্লিষ্ট বিভাগে অভিযোগ জানান। বিমানকর্মীদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগে শোরগোল শুরু হয় গত বছর ভাইরাল হওয়া একটি ভিডিওয়, যাতে দেখা যায়, এক পুরুষ যাত্রীকে নিগ্রহ করছেন ইন্ডিগোর জনৈক গ্রাউন্ড স্টাফ। সংসদের এক কমিটিও যাত্রীদের প্রতি কোনও কোনও সময় বিমানকর্মীদের 'রূঢ়', 'উদ্ধত' আচরণের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে তা বন্ধ হওয়া উচিত বলে জানায়। বসার আসন নিয়ে বিবাদের জেরে এয়ার ইন্ডিয়ার কেবিন ক্রুকে মহারাষ্ট্রের এক শিবসেনা সাংসদের চড় মারা নিয়েও আলোড়ন হয় জোর। এ ঘটনার জেরে গত সেপ্টেম্বরে সরকার বিমানযাত্রার সময় খারাপ আচরণ করা লোকজনের জন্য একটি নো ফ্লাই লিস্ট প্রকাশ করে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২২.০৭.২০২৬)। 'অভিষেক-প্রীতি'কে নিশানা করে মমতাকে বিঁধলেন কল্যাণ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২২.০৭.২০২৬)। 'কালীঘাট তৃণমূল' VS 'ঋতব্রত তৃণমূল', রণক্ষেত্র বিধানসভা
Congress Protest: রণক্ষেত্র রাজধানী, নিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদ ঘিরে ফের অশান্ত দিল্লি
Sikkim Namchi:সিকিমের নামচিতে ভয়াবহ টানেল বিপর্যয়! ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা
TMC News: একে অপরের প্রতি 'তিক্ততা' এখন অতীত! সংসদ চত্বরে খোশমেজাজে কল্যাণ-মহুয়া

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget