এক্সপ্লোর

বিশেষ মহিলা সহ-পাইলটকে চাই! বিমানচালকের জেদাজেদিতে উড়ান ছাড়তে বিলম্ব

নয়াদিল্লি: এয়ার ইন্ডিয়ার বিমানের কমান্ডারের কাণ্ড! নির্দিষ্ট এক মহিলা সহকারী পাইলটকেই উড়ানে পাশে চাই বলে গোঁ ধরে বসেন তিনি। এ নিয়ে টালবাহানার জেরে একপ্রস্থ নাটক চলে, যার জেরে টানা আড়াই ঘণ্টা বিমানের ভিতরে বসে থাকতে হয় প্রায় ১১০ জন যাত্রীকে। এ খবর দিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। সূত্রের খবর, তিরুবনন্তপুরম হয়ে চেন্নাই থেকে এয়ার ইন্ডিয়ার ওই বিমানের গন্তব্য ছিল মালে। জানা গিয়েছে, ওই কমান্ডার গত সপ্তাহেই এয়ার ইন্ডিয়া ছাড়েন। তবে ৬ মাসের নোটিস পিরিয়ডে রয়েছেন তিনি। গতকালই তিনি রোস্টার বিভাগের কাছে জেদ ধরে বসেন, আজকের নির্ধারিত এআই ফ্লাইট ২৬৩/২৬৪-এ তাঁর সঙ্গে দিতে হবে ওই বিশেষ মহিলা পাইলটকে। সূত্রের খবর, রোস্টার শাখা তাঁকে জানিয়ে দেয়, তাঁর আবেদন রাখা সম্ভব হচ্ছে না কেননা ইতিমধ্যেই ওই মহিলা অফিসারকে দিল্লির একটি ফ্লাইটের জন্য বরাদ্দ করা হয়েছে। কিন্তু তারপরও ওই কমান্ডার রোস্টার সেকশনে ফোন করে হুঁশিয়ারি দেন, ওই বিশেষ মহিলা অফিসারকে তাঁর সঙ্গে দেওয়া না হলে তিনি নিজেকে অসুস্থ বলে জানিয়ে দেবেন। একটি সূত্রে বলা হয়েছে, তারপরও রোস্টার বিভাগ অবস্থান না বদলানোয় তিনি গতকাল অসুস্থ ঘোষণা করেন নিজেকে। কিন্তু আজ ফের বিমান চালানোর জন্য হাজির হয়ে একই দাবি করতে থাকেন। আচমকা তাঁর রক্তচাপ বেড়ে গিয়েছে বলেও জানান।  চিকিত্সা করা হয়। শেষ পর্যন্ত তাঁর দাবির কাছে মাথা  নত করে তাঁর পছন্দের মহিলা পাইলটকেই দেওয়া হয়। কিন্তু দেরি হয়ে যায় বিমান ছাড়তে। সকাল সাতটার পরিবর্তে বিমান ছাড়ে সওয়া ৯ টায়। যদিও ঘটনা সম্পর্কে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।      

সেরা শিরোনাম

BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

ভিডিও

Samik Bhattacharya: এঁদের নামের আগে পদত্যাগী, দলত্যাগী বা তৃণমূলী এই শব্দগুলো ব্যবহার করবেন না : শমীক
Baruipur News:
BJP News: বিজেপিতে যোগ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইকের
Suvendu Adhikari: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের
WB Health Department: স্বাস্থ্য দফতরে 'থ্রেট কালচার', মূল অভিযুক্ত SP দাসের মেয়েকে বদলি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Embed widget