এক্সপ্লোর

নির্বাচন কমিশনে মধুসুদননের চিঠি, শশীকলার মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে জটিলতা অব্যাহত

চেন্নাই: একদিকে ভি কে শশীকলা, অন্যদিকে ও পনীরসেলভম। তামিলনাড়ুতে এআইএডিএমকে-র দুই বিবাদমান গোষ্ঠীর লড়াই ক্রমশঃ বড় আকার ধারণ করছে। দু পক্ষই একে অপরকে টেক্কা দেওয়ার লক্ষ্যে একের পর এক চাল দিচ্ছে। তাতে পরিস্থিতি জটিলতর আকার ধারণ করছে। ফলে শশীকলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করা নিয়ে অনিশ্চয়তা রয়েই গেল। পনীরসেলভম বিদ্রোহ ঘোষণার পর প্রথমে তাঁকে দলের কোষাধ্যক্ষ পদ থেকে সরিয়ে দেন শশীকলা। এরপর আচমকা পনীরসেলভম শিবিরে যোগ দেন দলীয় চেয়ারম্যান ই মধুসুদনন। তাঁর দলীয় সদস্যপদ কেড়ে নিয়েও পরিস্থিতি সামাল দিতে পারছেন না শশীকলা। নির্বাচন কমিশনে চিঠি দিয়ে শশীকলাকে এআইএডিএমকে-র সাধারণ সম্পাদক হিসেবে স্বীকৃতি না দেওয়ার আর্জি জানিয়েছেন মধুসদনন। তাঁর দাবি, দলীয় আইন অনুসারে, একমাত্র কর্মীরাই সাধারণ সম্পাদক নিয়োগ করতে পারেন। অস্থায়ী সাধারণ সম্পাদক বলে কোনও পদ নেই। শশীকলা দল-বিরোধী কাজ করছেন। পনীরসেলভমকেও দলের কোষাধ্যক্ষ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তিনি দাবি করেছেন, অস্থায়ী সাধারণ সম্পাদক হিসেবে শশীকলা তাঁকে কোষাধ্যক্ষ পদ থেকে সরিয়ে দিতে পারেন না। বিভিন্ন ব্যাঙ্কে চিঠি দিয়ে পনীরসেলভম বলেছেন, তাঁর অনুমতি ছাড়া যেন কাউকে দলের অ্যাকাউন্টে লেনদেন করতে না দেওয়া হয়। ফলে চাপে পড়ে গিয়েছেন শশীকলা। পনীরসেলভম শিবিরে থাকা এক বিধায়কের দাবি, শশীকলা দলীয় বিধায়কদের আটকে রেখেছেন। তাঁদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। শশীকলা শিবিরে থাকা বিধায়কদের অবশ্য দাবি, তাঁরা অবাঞ্চিত ফোন এড়িয়ে যাওয়ার জন্যই মোবাইল বন্ধ রেখেছেন। তাঁদের আটকে রাখা হয়নি। শশীকলা ও পনীরসেলভম দু জনেই সরকার গঠনের দাবি জানিয়েছেন। তবে রাজভবন থেকে এখনও কোনও বার্তা আসেনি। ফলে শপথগ্রহণ কবে হবে, সেটা কেউই বলতে পারছেন না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget