এক্সপ্লোর

পিএসি-পদ ছাড়তেই হবে, নাহলে সাসপেন্ড, মানসকে কড়া বার্তা কংগ্রেস হাইকম্যান্ডের

নয়াদিল্লি: মানস ভুঁইয়ার বিরুদ্ধে কি কড়া ব্যবস্থা নেওয়ার পথে কংগ্রেস হাইকম্যান্ড? সূত্রের খবর, এআইসিসি ঠিক করেছে, পিএসি-পদ ছাড়তেই হবে মানসকে, নাহলে তাঁকে সাসপেন্ড করা হবে। মানস ভুঁইয়া যতই নিজেকে দলের অনুগত সৈনিক বলে দাবি করুন না কেন, তাঁর পিএসি চেয়ারম্যানের পদ আঁকড়ে থাকাকে যে দল ভালভাবে নিচ্ছে না, তা স্পষ্ট বুঝিয়ে দিল কংগ্রেস হাইকম্যান্ড! এআইসিসির তরফে কড়া বার্তাও দেওয়া হয়েছে সবংয়ের বিধায়ককে। সূত্রের খবর, কংগ্রেস শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে, পিএসি চেয়ারম্যান পদ থেকে মানস ভুঁইয়াকে ইস্তফা দিতেই হবে। না হলে তাঁকে সাসপেন্ড করা হবে। এমনকি, তাঁর বিধায়ক পদ খারিজের জন্য পদক্ষেপও নেওয়া হবে। সূত্রের খবর, রাজ্যের দায়িত্বপ্রাপ্ত এআইসিসি নেতা সি পি জোশী জানিয়েছেন, মানস ভুঁইয়া একজন বর্ষীয়ান নেতা। আশা করি তাঁর শুভবুদ্ধির উদয় হবে। হাইকম্যান্ডের সিদ্ধান্তই মেনেই চলবেন তিনি। কংগ্রেস সূত্রে খবর, কেন পিএসি চেয়ারম্যানের পদ কংগ্রেসের নিজের রাখা উচিত, তার পক্ষে যুক্তি দিয়ে সনিয়া গাঁধীকে চিঠি , রাহুল গাঁধীকে ইমেল এবং সি পি জোশীকে এসএমএস করেছিলেন। কিন্তু তাঁর যুক্তি ধোপে টেকেনি। কংগ্রেস হাইকম্যান্ড মনে করে, পিএসি চেয়ারম্যান পদটি সিপিএমকে ছাড়া উচিত। তাতে এই বার্তা দেওয়া যাবে, যে ভোটের পর কংগ্রেস বিশ্বাসঘাতকতা করেনি। মানস ভুঁইয়ার মনে রাখা উচিত, তাঁর জয়ের নেপথ্যে বামেদেরও সমর্থন রয়েছে। গত কয়েকদিনে বারবার নিজেকে ৬ বারের বিধায়ক বলে নিজেকে পিএসি চেয়ারম্যান পদে যোগ্য প্রমাণের চেষ্টা করেছেন মানস ভুঁইয়া। সূত্রের খবর, এ বিষয়ে কংগ্রেস হাইকম্যান্ডের বক্তব্য, লোকসভায় ৯ বারের সাংসদ কমলনাথ। তা সত্ত্বেও লোকসভায় কংগ্রেসের নেতা করা হয়েছে কমলনাথের থেকে কম বারের সাংসদ মল্লিকার্জুন খাড়গেকে। তাছাড়া, আবু হেনাও কিন্তু বাংলা থেকেই ৬ বারের বিধায়ক। এরপরেও, পদ-প্রশ্নে এখনও অনড় মানস ভুঁইয়া। মঙ্গলবার পিএসি-র প্রথম বৈঠকও ডেকেছেন তিনি। আপাতত তাঁর পদক্ষেপের দিকে নজর রাখেছে চব্বিশ নম্বর আকবর রোড।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২০.০৫.২০২৬)।পুষ্পা পগারপার হতেই ফলতায় খুলে গেল অত্যাচারের 'প্যান্ডোরার বাক্স'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২০.০৫.২৬): পুরসভার নোটিস থেকে জাহাঙ্গিরের 'জঙ্গলরাজ', অভিষেকের বিরুদ্ধে তৃণমূলেই পরপর বিস্ফোরণ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Astrology News : ৪ রাশিকে অর্থে ভরিয়ে দিতে চলেছেন শনি, প্রায় সাড়ে পাঁচ মাস কোনও বাধা ধোপে টিকবে না
৪ রাশিকে অর্থে ভরিয়ে দিতে চলেছেন শনি, প্রায় সাড়ে পাঁচ মাস কোনও বাধা ধোপে টিকবে না
Embed widget