এক্সপ্লোর
চড়বেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির মতো ভিভিআইপি-রা, আমেরিকা থেকে জোড়া বি-৭৭৭ বিমান কিনছে ভারত
জানা গিয়েছে, এই বিমানে চালকের আসনে থাকবেন বায়ুসেনার পাইলট। এয়ার ইন্ডিয়ার পাইলটকে এই কাজ থেকে অব্যহতি দেওয়া হবে।

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির মতো ভিভিআইপিদের যাতায়াতের জন্য বিশেষ নিরাপত্তাবেষ্টনী সমৃদ্ধ বিমান পাচ্ছে এয়ার ইন্ডিয়া। জোড়া বি৭৭৭ বিমান সেপ্টেম্বরে হাতে পাওয়ার কথা এয়ার ইন্ডিয়ার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ দেশের একাধিক ভিভিআইপিদের সফরে ব্যবহারের জন্য এই বিমান তৈরির বরাত পেয়েছে বোয়িং। সোমবার কেন্দ্রীয় সরকারের একটি সূত্র জানিয়েছে, চলতি বছর জুনের মধ্যে এই বিমান পেয়ে যাওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়ার। কিন্তু করোনা সংক্রমণ ও লকডাউনের জেরে সেই হস্তান্তর পদ্ধতিতে কিছুটা দেরি হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে হাতে চলে আসতে পারে এই জোড়া বিমান। জানা গিয়েছে, এই বিমানে চালকের আসনে থাকবেন বায়ুসেনার পাইলট। এয়ার ইন্ডিয়ার পাইলটকে এই কাজ থেকে অব্যহতি দেওয়া হবে। আধুনিক নিরাপত্তাবলয় বেষ্টিত এই বিমানের রক্ষণাবেক্ষণ করবে এআইইএসএল।
এই বিমানে থাকবে স্টেট অব দি আর্ট মিসাইল ডিফেন্স সিস্টেম যাকে বিমান প্রযুক্তির ভাষায় বলা হয় লার্জ এয়ারক্র্যাফট। ইনফ্রারেড কাউন্টারমেজার্স ও সেলফ প্রোটেকশন স্যুটস। গত ফেব্রুয়ারি মাসে মার্কিন সরকার ১৯০ মিলিয়ন মার্কিন ডলার দামে ভারতকে দুটি ডিফেন্স সিস্টেম বিক্রি করতে সম্মত হয়।
Before You Go
Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















