এক্সপ্লোর
আজমেরে বিদেশিনীকে হেনস্থা, পাথরের আঘাতে জখম সঙ্গী

আজমের (রাজস্থান) : রাজস্থানের আজমেরে দুই বিদেশী পর্যটককে হেনস্থার অভিযোগ উঠল একদল মদ্যপ ব্যক্তিদের বিরুদ্ধে। স্থানীয় ওই মদ্যপদের দলটি ওই স্পেনীয় জুটিকে মারধর করে বলে অভিযোগ। সূত্রের খবর, পুষ্করের একটি গ্রামে একটি মন্দিরে যাওয়ার জন্য একটি বাইক ভাড়া করেছিলেন ওই স্পেনীয় ব্যক্তি ও তাঁর সঙ্গিনী। অজয়পল যাওয়ার পথে এই ঘটনার শিকার হন তাঁরা। বিদেশিনীকে হেনস্থার অভিযোগ ওঠে ওই মদ্যপ ব্যক্তিদের বিরুদ্ধে। তাঁর ব্যাগ কেড়ে নেওয়া হয়, পোশাক টেনে খুলে দেওয়ারও অভিযোগ ওঠে। বাধা দিতে গেলে আঘাত করা হয় তাঁর সঙ্গীটিকেও। পাথরও ছোঁড়া হয় বলে অভিযোগ। মাথায় আঘাত লাগে তাঁর। ঘটনার পরই ওই মহিলা চিতকার শুরু করলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। যে হোটেলে তাঁরা ছিলেন, সেখানকার মালিককে খবর দেন ওই মহিলা। তিনিই এসে তাঁদের হাসপাতালে নিয়ে যান। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত অধরা অভিযুক্তরা।
Before You Go
Gyanesh Kumar Row | "Priyanka Gandhi Vadra-এর যা হয়েছে, তা ঠিক হয়নি...", বললেন Mamata Banerjee





















