এক্সপ্লোর

কাহানি মে টুইস্ট, অখিলেশই আগামী মুখ্যমন্ত্রী, বললেন মুলায়ম

লখনউ: ভোটের আগে মুহূর্মুহূ রং বদলাচ্ছেন যদুবংশের গৃহযুদ্ধের সেনাপতিরা। ছেলের সঙ্গে দ্বন্দ্বের সুর নিম্নগামী করে সমাজবাদী পার্টি সুপ্রিমো মুলায়ম সিংহ যাদব দাবি করলেন, অখিলেশ যাদবই উত্তরপ্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন। মনে করা হচ্ছে, এই মন্তব্যের মাধ্যমে অখিলেশকে বোঝাপড়ার বার্তা দিলেন তিনি। এর আগে মুলায়ম বারবার বলেছেন, বিধানসভা ভোটের পর নির্বাচিত বিধায়করা বেছে নেবেন পরবর্তী মুখ্যমন্ত্রীকে। অর্থাৎ অখিলেশের চয়ন স্বয়ংসিদ্ধ নয়, তা নির্ভর করছে বিধায়কদের পছন্দ অপছন্দের ওপর। কিন্তু বাবা-ছেলের দ্বৈরথ এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যে, অনেকেই মনে করছেন সমাজবাদী পার্টির দুভাগ হওয়া শুধু সময়ের অপেক্ষা। আর বিধায়ক, সাংসদদের ৯০ শতাংশ অখিলেশের দিকে থাকায় মুলায়মের রাজনৈতিক ভবিষ্যৎ পুরোপুরি বিশ বাঁও জলে। এই পরিস্থিতিতে অখিলেশকেই পরবর্তী মুখ্যমন্ত্রী ঘোষণা করে মিটমাটের বার্তা দিলেন এসপি সুপ্রিমো। যদিও এই বার্তায় এসপি-র সমস্যা মিটল বলে দাবি করা যাচ্ছে না। অখিলেশ আসন্ন ভোটে প্রার্থী নির্বাচনে পূর্ণ স্বাধীনতা চান, সে ব্যাপারে মুলায়ম এখনও নিশ্চুপ। তা ছাড়া তাঁর বক্তব্যে এটাও পরিষ্কার নয়, এসপি-র সভাপতি এই মুহূর্তে কে। অনেকে আবার মনে করছেন, ধূর্ত এসপি প্রধান এইভাবে রামগোপাল যাদবকে এক ঘরে করে অখিলেশকে ফিরে পাওয়ার চেষ্টা করছেন। তাঁর বিশ্বাস, রামগোপালের জন্যই অখিলেশের সঙ্গে যাবতীয় ভুল বোঝাবুঝি। এসপি থেকে রামগোপালকে বহিষ্কার করা হয়েছে জানিয়ে রাজ্যসভা চেয়ারম্যানকে চিঠিও দিয়েছেন তিনি। দলের প্রতীক সাইকেল কে পাবেন তা নিয়ে নির্বাচন কমিশনে এখনও যুযুধান পিতা ও পুত্র যাদব। কিন্তু মুখে মুলায়ম ফের বলেছেন, দলভাগ হওয়ার প্রশ্নই নেই। শিগগিরই প্রচারে বেরোবেন বলেও জানিয়েছেন তিনি।

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget