এক্সপ্লোর

মুম্বইয়ে জরুরি পরিষেবায় যুক্ত কর্মীদের মাস্ক-সহ করোনা মোকাবিলার অন্যান্য সরঞ্জাম কিনতে ৩ কোটি টাকা দিলেন অক্ষয় কুমার

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আগেই ২৫ কোটি টাকা অনুদান দিয়েছেন। এবার জরুরি পরিষেবায় যুক্ত সমস্ত কর্মীদের পাশে দাঁড়ালেন অভিনেতা অক্ষয় কুমার। দিনরাত প্রাণপাত করে যাঁরা করোনা মোকাবিলার জন্য লড়াই করে চলেছেন, তাঁদের খেয়াল রাখাও যে জরুরি, সেই বার্তা দিতেই বৃহন্মুম্বই মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের কর্মীদের জন্য ৩ কোটি টাকা দান করলেন বলিউডের খিলাড়ি।

মুম্বই: প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আগেই ২৫ কোটি টাকা অনুদান দিয়েছেন। এবার জরুরি পরিষেবায় যুক্ত সমস্ত কর্মীদের পাশে দাঁড়ালেন অভিনেতা অক্ষয় কুমার। দিনরাত প্রাণপাত করে যাঁরা করোনা মোকাবিলার জন্য লড়াই করে চলেছেন, তাঁদের খেয়াল রাখাও যে জরুরি, সেই বার্তা দিতেই বৃহন্মুম্বই মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের কর্মীদের জন্য ৩ কোটি টাকা দান করলেন বলিউডের খিলাড়ি।
অক্ষয়ের দেওয়া অনুদান থেকেই চিকিৎসক, নার্স তথা স্বাস্থ্যকর্মীদের জন্য পিপিই, মাস্ক এবং করোনা পরীক্ষার কিট কেনা হবে বলে খবর। ‘জীবন থাকলে তবেই সবকিছু থাকবে’, মন্তব্য অক্ষয় কুমারের। স্বাস্থ্য পরিষেবায় এই অত্যবশকীয় জিনিসগুলির জোগান যথাযথ নেই শুনেই বৃহন্মুম্বই পুরসভার তহবিলে ৩ কোটি টাকা দান করেছেন অক্ষয় কুমার। সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ভিডিও পোস্ট করে সকলকে সাবধানতা অবলম্বনের পরামর্শও দিয়েছেন অভিনেতা।
জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সকলকে অভিনবভাবে কুর্নিশ জানানোর এক ট্রেন্ডও সম্প্রতি শুরু হয়েছে অক্ষয়ের হাত ধরেই। তাঁকে অনুসরণ করেই বলিউডের একাধিক তারকা ধন্যবাদ জানিয়েছেন এই কর্মীদের। যে সুবাদে সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিং #দিলসেথ্যাঙ্কইউ।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget