এক্সপ্লোর

“ওবামা এখনও জিগ্যেস করেন, ঘুমের পরিমাণটা বাড়িয়েছেন তো!”, অক্ষয় কুমারের সঙ্গে খোলামেলা মোদি

মা, ভাই, পরিবারের সঙ্গে থাকতে ইচ্ছে করে না? অক্ষয়ের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর জবাব, ‘অনেক আগেই সবাইকে ছেড়ে বেরিয়ে এসেছি। তাছাড়া, মা থাকলে সময় দিতে পারতাম না, মা দুঃখ পেতেন’।

নয়াদিল্লি: 'প্যাডম্যান' কি তবে এবার রাজনীতিতে আসতে চলেছেন? গতকাল পর্যন্ত এই নিয়ে জল্পনা চলেছে বিস্তর। উৎকণ্ঠার অবসান ঘটান অক্ষয় নিজেই। মঙ্গলবারই তিনি টুইট করে জানান, তিনি নিতে চলেছেন একটা সাক্ষাৎকার, তাও আবার প্রধানমন্ত্রীর! সঙ্গে শেয়ার করেন, ওই সাক্ষাৎকারের কয়েকটি টিজারও। সঙ্গে এও লেখেন, এই সাক্ষাৎকার সম্পূর্ণ অরাজনৈতিক। বুধবার সকালে ৭ লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের বারান্দায় বসে অক্ষয় ও মোদির সেই ঘণ্টাখানেকের আলাপচারিতা প্রচারিত হল। অরাজনৈতিক কথাবার্তার মাঝে অতি প্রত্যাশিত ভাবেই থেকে গেল কিছু রাজনৈতিক ইঙ্গিত। ছোটবেলার স্মৃতিচারণা যেমন করলেন, তেমনই রাজনৈতিক ক্ষেত্রে বিরোধীদের সঙ্গে বন্ধুত্বের কথাও উঠে এল। তবে রাজনীতির আভাস-ইঙ্গিতটুকু সরিয়ে রাখলে, প্রধানমন্ত্রী মোদির অনেক অজানা দিক উঠে এল তাঁদের কথাবার্তায়। অক্ষয় বলেন, “যেখানে কমপক্ষে দৈনিক ৭ ঘণ্টা ঘুমনোর প্রয়োজন, আপনি সেখানে দিনে ৩-৪ ঘণ্টা ঘুমোন!” সঙ্গে-সঙ্গে মোদির জবাব, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে যখন দেখা হয়েছিল, উনিও প্রশ্নটা করেছিলেন। এখনও দেখা হলে জিগ্যেস করেন,“ঘুমের পরিমাণটা বাড়িয়েছেন তো!” কাজ নিয়েই যে তিনি থাকতে ভালবাসেন, তার ইঙ্গিত দিলেন বারবার। বললেন, আলস্য তাঁর আসে না। ঘুম থেকে উঠে মাটিতে পা রাখেন সরাসরি। কাউকে জোর করে নয়, নিজে কাজ করে অন্যদের অনুপ্রাণিত করতে চান। কথায়-কথায় উঠে আসে ছোটবেলার কথা। গাছ থেকে আম পেড়ে খাওয়া থেকে কম বয়সে ঘর ছাড়ার প্রসঙ্গ। মা, ভাই, পরিবারের সঙ্গে থাকতে ইচ্ছে করে না? অক্ষয়ের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর জবাব, ‘অনেক আগেই সবাইকে ছেড়ে বেরিয়ে এসেছি। তাছাড়া, মা থাকলে সময় দিতে পারতাম না, মা দুঃখ পেতেন’।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget