এক্সপ্লোর

ইসলাম-বিরোধী! জনগণমন-য় ‘না’ উত্তরপ্রদেশের স্কুলে, প্রতিবাদে ৮ শিক্ষকের ইস্তফা

এলাহাবাদ (উত্তরপ্রদেশ): জাতীয় সঙ্গীত জনগণমন-র ‘ভারত ভাগ্য বিধাতা’ কথাগুলি নাকি ইসলামের ভাবনার বিরোধী, এহেন কারণ দেখিয়ে স্বাধীনতা দিবসের দিন জাতীয় সঙ্গীত গাওয়া যাবে না বলে জানিয়েছে উত্তরপ্রদেশের এক স্কুলের কর্তৃপক্ষ। প্রতিবাদে প্রিন্সিপাল সহ ৮ জন শিক্ষক পদত্যাগ করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের বাঘারা এলাকার এম এ কনভেন্ট স্কুলের বিরুদ্ধে তদন্তের শুরু হয়েছে। তাছাড়া স্কুলটি রাজ্যের শিক্ষা দপ্তরের অনুমোদনপ্রাপ্তও নয়। দু দিন আগে পদত্যাগ করা শিক্ষকরা জানিয়েছেন, স্কুলের ম্যানেজার জিয়া-উল-হক তাঁদের জনগণমন গাওয়া যাবে না বলে ‘ফতোয়া’ দেন। আপত্তি করলে তিনি পরিষ্কার বলে দেন, স্কুলের ‘নীতি’ মানিয়ে নিতে না পারলে তাঁরা চলে যেতে পারেন। এ ব্যাপারে প্রিন্সিপাল ঋতু ত্রিপাঠী বলেছেন, আমাদের কেউই খুব বেশিদিন এই স্কুলে আসিনি। আমরা এটা জেতে বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গিয়েছি যে, গত ১২ বছর ধরে কখনও স্কুলে জাতীয় সঙ্গীত গাওয়ার অনুমতি দেয়নি ম্যানেজমেন্ট। আমাদের যেহেতু হয় স্কুলের নীতি মেনে নিতে, নইলে চলে যেতে বলা হয়েছে, তাই আমরাও বিবেকের নির্দেশ মেনে একটা অবস্থান নিয়েছি। তবে এত কিছুর পরও হক যুক্তি দিয়েছেন, আমাদের ভাগ্যবিধাতা হতে পারেন একমাত্র আল্লাহ-ই। ভাগ্যবিধাতা মানে হল যিনি আমাদের ভাগ্য নির্ধারণ করেন। ভারতকে কি করে আমাদের ভাগ্যবিধাতা বলব? এলাহাবাদের মৌলিক শিক্ষা অধিকারী জইকারণ যাদব বলেছেন, স্কুলটা এখনও চলছে, জেনেই অবাক হয়ে যাচ্ছি। জাতীয় সঙ্গীত গাইতে না বলার অভিযোগ প্রমাণিত হলে ওদের বিরুদ্ধে আইন মেনে পদক্ষেপ করা হবে। এদিকে বিজেপির অভিযোগ, যে স্কুলটিতে গত ১২ বছর ধরে জনগণমন, বন্দেমাতরম গাওয়া নিষিদ্ধ করা হয়েছে, তার পরিচালন কর্তৃপক্ষের পিছনে মদত আছে রাজ্যে ক্ষমতাসীন সমাজবাদী পার্টির সরকারের। এক মন্ত্রীর আশীর্বাদ রয়েছে ওদের পিছনে। এটা ভোট রাজনীতি ছাড়া কিছুই নয়।      

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?

ভিডিও

Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE
Abhijeet Dipke: NEET-এর পর পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, প্রশ্নফাঁসকাণ্ডে এবার আন্দোলনে CJP?
Narendra Modi on NEET News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget