এক্সপ্লোর

আলোয়ারে গোপাচারের অভিযোগে হত্যা: আটক ১, প্রতিটি ঘটনা রোখার পর্যাপ্ত লোকলস্কর নেই, সাফাই রাজস্থানের স্বরাষ্ট্রমন্ত্রীর

জয়পুর: রাজস্থানের আলোয়ারে সন্দেহভাজন গোরক্ষকদের হামলায় উমর খান নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় আটক একজন। ৩৫ বছরের উমরের দেহ গত পরশু পড়ে থাকতে দেখা যায় রামগড়ের রেললাইনের পাশে। তাঁর পরিবারের দাবি, শুক্রবার তিনি গাড়িতে গোরু নিয়ে যাচ্ছিলেন। গোরু পাচারের অভিযোগে তাঁকে গুলি করে মেরে ফেলে গোরক্ষকরা। আলোয়ারে ডেয়ারি দুগ্ধজাত পণ্য উত্পাদনকারী কৃষক পেহলু খানকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার কয়েক মাস যেতে না যেতেই ফের একই ধরনের ঘটনায় শোরগোল ছড়াচ্ছে। পেহলুর ক্ষেত্রেও অভিযোগের নিশানায় ছিল গোরক্ষকরাই। রাজস্থানের স্বরাষ্ট্রমন্ত্রী গুলাব চাঁদ কাটারিয়া আজ উমরের হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় সাফাই দিয়েছেন, সরকারের হাতে সব জায়গায় এমন প্রতিটি ঘটনা রুখতে আগাম ব্যবস্থা নেওয়ার জন্য পর্যাপ্ত লোকলস্কর নেই। তিনি বলেন, ঘটনাটি ঘটেছে রাতে। পুলিশ তদন্ত করছে। একজনকে আটক করা হয়েছে। জেরা করা হচ্ছে। শীঘ্রই এই হত্যার পিছনের ঘটনা বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। ঘাতকদের ধর্মীয় পরিচিতি যা-ই হোক, তাদের সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। আলোয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি এমপি মহন্ত চাঁদনাথের মৃত্যুর জেরে সামনেই সেখানে উপনির্বাচন। কয়েকদিন পর আলোয়ারে মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের নির্ধারিত সফরের মুখেই ঘটে গেল উমরের হত্যাকাণ্ড। উমরের পরিবার অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারি ও ক্ষতিপূরণের দাবি তুলেছে। উমরের খুনের ব্যাপারে তার পরিবারের অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩০২ (খুন), ৩০৭ (খুনের চেষ্টা), ২০১ (প্রমাণ লোপাট) ধারায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। স্থানীয় সমাজকর্মী মৌলানা হানিফের দাবি, উমর আরও দুজনের সঙ্গে গাড়িতে গোরু নিয়ে যাচ্ছিলেন। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা গুলি করে। ঘটনাস্থলেই নিহত হন উমর। বুলেটবিদ্ধ হন আরেকজন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget