এক্সপ্লোর

মোদীর প্রশংসা, বিজেপি-তে যোগ দেওয়ার ইঙ্গিত অমর সিংহের

লখনউ: একদা সমাজবাদী পার্টি প্রধান মুলায়ম সিংহ যাদবের একান্ত অনুগত হিসেবে পরিচিত অমর সিংহ কি এবার বিজেপি-তে যোগ দিচ্ছেন? সেই জল্পনা ক্রমশঃ বাড়ছে। স্বয়ং অমর বিজেপি-তে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি আজ বলেছেন, ‘আমি বিজেপি-তে যোগ দেওয়ার চেষ্টা করছি না। আমি মোদীজিকে সমর্থন করি এবং তাঁর পাশে আছি। এর আগে বিধানসভা নির্বাচনের সময়েও আমি প্রকাশ্যে বিজেপি-কে সমর্থন করেছিলাম। তবে যোগ দিইনি। বিজেপি-তে যোগ দেব কি না, সেটা আমার হাতে নেই।’ অমর বিজেপি-তে যোগ দেওয়ার সম্ভাবনা খোলা রাখলেও, জোটসঙ্গী সুহেলদেব ভারতীয় সমাজ পার্টিতে (এসবিএসপি) যোগ দেওয়ার খবর অস্বীকার করেছেন। এসবিএসপি প্রধান ওমপ্রকাশ রাজভড়ের সঙ্গে বৈঠক এবং এই দলের হয়ে আজমগড় থেকে প্রার্থী হওয়ার খবরও অস্বীকার করেছেন তিনি। মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সমর্থন করার কথা জানিয়ে অমর বলেছেন, ‘রাজ্যসভার সাংসদ হিসেবে আমার চার বছরের মেয়াদ বাকি আছে। আমি এক জায়গায় আটকে থাকতে চাই না। আমি গোটা উত্তরপ্রদেশ, পারলে গোটা দেশ ঘুরতে চাই। যার সঙ্গে পারব কথা বলব। আমি বড় নেতা না হলেও সারা দেশে পরিচিতি আছে। আমি যদি সেটা কাজে লাগাতে পারি, তাহলে মোদীজির সমর্থনে করব।’ অসমে জাতীয় নাগরিক পঞ্জী ইস্যুতেও বিজেপি-কে সমর্থন করেছেন অমর। এ বিষয়ে তিনি বলেছেন, ‘কোনও নেতাই বলছেন না এটা শেষ তালিকা। অসমের মুখ্যমন্ত্রী বলছেন কাউকে দেশ ছাড়তে বলা হবে না। কংগ্রেসের আগেই যেটা করা উচিত ছিল সেটা এখন বিজেপি করছে।’

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Embed widget