এক্সপ্লোর

কাশ্মীর সমস্যার জন্য কংগ্রেসকেই দায়ী করলেন অমিত শাহ

চণ্ডীগড়: কংগ্রেসের জন্যই কাশ্মীর সমস্যা তৈরি হয়েছে। এমনই দাবি করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। তাঁর আশা, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার শীঘ্রই উপত্যকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে। সম্প্রতি কংগ্রেস অভিযোগ করেছে, এনডিএ সরকার কাশ্মীরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারছে না। উপত্যকায় শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ সফল করার জন্য একটি নীতি পরিকল্পনা দলও গঠন করেছে কংগ্রেস। এই দলে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম, কংগ্রেস নেতা কর্ণ সিংহ, গুলাম নবি আজাদ এবং জম্মু ও কাশ্মীরের দায়িত্বপ্রাপ্ত নেত্রী অম্বিকা সোনি। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকারেরও সমালোচনা করেছে কংগ্রেস। এরই পাল্টা হিসেবে বিজেপি সভাপতি বলেছেন, ‘কংগ্রেস এছাড়া আর কী বলতে পারে? কংগ্রেসের জন্যই কাশ্মীরের সমস্যা তৈরি হয়েছে। ১৯৮৯ থেকে বেশ কয়েকবার কাশ্মীরে অশান্তি হয়েছে। এই প্রথম ছাত্ররা নিরাপত্তারক্ষীদের দিকে পাথর ছুঁড়ছে না। অতীতেও এই ধরনের ঘটনা দেখা গিয়েছে। যখনই নিরাপত্তারক্ষীরা কঠোর অবস্থান নেন, তখনই পরিস্থিতি অশান্ত করে তোলা হয়। আমি আশাবাদী, অতীতের মতো এবারও নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবেন।’ কেন্দ্রীয় সরকারের তিন বছরের কাজের প্রশংসা করে বিজেপি সভাপতি বলেছেন, গরিব, পিছড়ে বর্গের মানুষ, শ্রমিক এবং কৃষকদের উন্নতির জন্য কাজ করছে মোদী সরকার। কালো টাকা রোখা এবং দেশের আর্থিক উন্নতির জন্য নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে এই সরকার। আন্তর্জাতিক আদালত কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ড স্থগিত করে দিয়েছে। এটা কেন্দ্রীয় সরকারের বড় সাফল্য। ২০১৯ সালে পরবর্তী লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে দলীয় সংগঠনকে চাঙা করতে একের পর রাজ্যে যাচ্ছেন অমিত শাহ। গত মাসে জম্মু গিয়েছিলেন তিনি। বাংলা, ত্রিপুরা, হিমাচল প্রদেশের পর এবার চণ্ডীগড়েও গেলেন বিজেপি সভাপতি।

সেরা শিরোনাম

Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬) পর্ব ২: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশজুড়ে প্রতিবাদ কংগ্রেসের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬)পর্ব ১ : ১০বিদ্রোহী TMC বিধায়কের পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত
Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Haridevpur News | Mamata Banerjee-এর TMC-এর নেতাকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP
Kunal Ghosh | রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ বেলেঘাটার তৃণমূল বিধায়কের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget