এক্সপ্লোর

পটেল-বিক্ষোভ, দলিত আন্দোলনের জের! গুজরাতের মুখ্যমন্ত্রিত্ব ছাড়ার সিদ্ধান্ত আনন্দিবেন পটেলের

আমদাবাদ: গুজরাতের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশ করলেন আনন্দিবেন পটেল। নিজের সিদ্ধান্তের যুক্তির স্বপক্ষে এদিন ফেবসুকে আনন্দিবেন লিখেছেন, তিনি নভেম্বরে ৭৫ বছর পূর্ণ করছেন, তাই নতুনদের কাজের সুযোগ করে দিতে চান। তিনি আরও জানান, বিগত বেশ কিছু সময় ধরে একটা প্রথা চলে আসছে। তা হল, যাঁরা ৭৫ বছর পার করছেন, তাঁরা স্বেচ্ছায় পদত্যাগ করছেন। রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী আনন্দিবেনের মতে, আগামী ২১ নভেম্বর তিনি ৭৫ পূর্ণ করবেন। তাই প্রথা হিসেবে তিনি আগাম সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর দাবি, দুমাস আগেই তিনি এই মর্মে দলকে জানিয়ে রেখেছেন। ২০১৪ সালে নরেন্দ্র মোদী দিল্লির মসনদে আসীন হওয়ার পর সেই জায়গায় গুজরাতের দায়িত্বভার তুলে নেন আনন্দিবেন। তার আগে ১৯৯৮ সাল থেকে তিনি রাজ্যের মন্ত্রী ছিলেন। তবে, রাজনৈতিক মহলের মতে, বয়স ফ্যাক্টরের চেয়ে আনন্দিবেনের সরে দাঁড়ানোর নেপথ্যে ব্যর্থতার ফ্যাক্টরই বেশি দায়ী। প্রসঙ্গত, মোদী-জমানার পর গুজরাতে বেশ কিছু সমস্যা মাথাচাড়া দিয়ে উঠছে। এর মধ্যে অন্যতম হল পটেল সম্প্রদায়ের আন্দোলন। দ্বিতীয়টি সাম্প্রতিক ঘটনা। উনায় দলিতদের ওপর অত্যাচারের বিষয়টিও বর্তমান শাসক দলকে অস্বস্তিতে ফেলেছে। এর পাশাপাশি, মোদীর রাজ্যে সাম্প্রতিকালে গেরুয়া-শিবিরের প্রভাব কিছুটা হলেও ফিকে হয়েছে। যার প্রমাণ গত বছরের ডিসেম্বরে রাজ্যে পুরনির্বাচনে বিজেপি কার্যত ধরাশায়ী হয়েছে। অন্যদিকে, প্রায় শিকি-শতক পর সেখানে আশাতীত ভাল ফল করেছে কংগ্রেস, যার জেরে শাসক দলের মুখ পুড়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। সব মিলিয়ে আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে বেশ চাপে বিজেপি। তাই হয়ত নির্বাচনের আগে নতুন ‘ভাইব্র্যান্ট’ মুখ আনতে তৎপর হয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। পরোক্ষে সরে দাঁড়ানোর চাপ বাড়ছিল আনন্দিবেনের ওপর। যদিও, মুখে সেই কথা একবারও আনেননি বর্তমান মুখ্যমন্ত্রী। শুধু বললেন, আগামী বছরের জানুয়ারি মাসে ‘ভাইব্র্যান্ট গুজরাত’ সম্মেলনের আগেই যাতে নতুন মুখ্যমন্ত্রী দায়িত্ব নিতে পারেন, তার জন্যই আগে থেকে সরে দাঁড়াতে রাজি। এদিকে, আনন্দিবেনের সরে দাঁড়ানোর প্রসঙ্গে বিজেপি সভাপতি অমিত শাহ জানিয়েছেন, পদত্যাগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংসদীয় বোর্ড। সূত্রের খবর, আনন্দিবেনকে পঞ্জাবের রাজ্যপাল করা হতে পারে।    

সেরা শিরোনাম

Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়

ভিডিও

WB Assembly News: দুই BJP প্রার্থীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত মমতা শিবিরের বলে পরিচিত দুই MLA
Indranil Sen Arrested: ED দফতর থেকে বেরোতেই গ্রেফতার Mamata Banerjee-ঘনিষ্ঠ ইন্দ্রনীল সেন | TMC
Indranil Sen: Durga Puja-কে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে গ্রেফতার ইন্দ্রনীল সেন
CM Suvendu Adhikari:
TMC News: বিধানসভার লবিতে কাজল শেখকে মিষ্টি খাওয়ালেন মমতা তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়, ফের জল্পনা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget