এক্সপ্লোর
আজব কুসংস্কার, গর্ভধারণের জন্য নগ্ন হয়ে প্রার্থনা মহিলাদের, গ্রেফতার দুই ওঝা

ওয়ারাঙ্গল: আজব কুসংস্কারের শিকার অন্ধ্রপ্রদেশের ওয়ারাঙ্গল গ্রামীন জেলার বেশ কয়েকজন মহিলা। ঝাঁড়ফুকের মাধ্যমে গর্ভধারণের প্রতিশ্রুতি দিয়ে মহিলাদের নগ্ন করার জন্য পুলিশ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের ঠগবাজির শিকার হয়েছেন ১০ জন মহিলা। তাঁদের মধ্যে পাঁচজন সদ্যবিবাহিতা তরুণী। ধৃতরা ওই মহিলাদের নগ্ন অবস্থায় গুপ্তমন্ত্র উচ্চারণ করতে বলে। এজন্য তারা ওয়ার্ধনাপেট মন্ডলের কাট্রিয়ালা গ্রামের এসআরএসপি খালের ধারে একটি নির্জন জায়গা বেছে নেয়। গত বুধবার ওই জায়গায় লেবু, শুকনো লঙ্গা, ও নারকেল সহযোগে ঝাড়ফুঁকের কাজ চলছিল। স্থানীয় বাসিন্দাদের চোখে পড়ায় সন্দেহ হয়। তাঁরা পুলিশকে খবর দেন। কয়েকজন মহিলা সংলগ্ন গ্রামের মহিলা বলে জানা গেছে। মূল অভিযুক্ত কাট্রিয়ালা গ্রামের এক বাসিন্দা । সে ও তার এক সহযোগী দীর্ঘদিন ধরে এ ধরনের ওঝাগিরি করত। তারা নিঃসন্তান মহিলাদের আশ্বাস দিতে যে, তাদের প্রার্থনার শক্তিকে গর্ভধারনের বাধা দূর হবে। প্রতারণার শিকার মহিলাদের কাউন্সেলিং করেছে পুলিশ এবং এ ধরনের কুসংস্কারে বিশ্বাস না করার পরামর্শ দিয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে। ধৃতদের অন্য কোনও খারাপ উদ্দেশ্য ছিল কিনা, তা জানার চেষ্টা চলছে।
Before You Go
Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















