এক্সপ্লোর

হাতজোড় করে পথচারীকে ট্রাফিক নিয়ম মানতে অনুরোধ করছেন পুলিশকর্মী, ইন্টারনেটে ছবি ভাইরাল

অনন্তপুর: নেট দুনিয়ায় আচমকা জনপ্রিয়তা পেয়েছেন অন্ধ্রের সার্কেল ইন্সপেক্টর বি শুভ কুমার। মোটর বাইকের ফুয়েল ট্যাঙ্কে ২ ছেলেকে বসিয়ে নিয়ে চলা এক ব্যক্তিকে হাতজোড় করে আইন মানতে অনুরোধ করেছেন তিনি। তাঁর ওই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। অন্ধ্রের অনন্তপুর জেলায় তোলা হয়েছে এই ছবি। পোস্ট করেছেন কর্নাটক ক্যাডারের আইপিএস অফিসার অভিষেক গোয়েল। তাঁর টুইট ৩০০০ বার রিটুইট হয়েছে, ৫০০০-এর বেশি লাইক পড়েছে। সার্কল ইন্সপেক্টর বি শুভ কুমার পথ সচেতনতার ওপর দেড় ঘণ্টার একটি অনুষ্ঠান শেষে কাজে যোগ দিতে যাচ্ছিলেন। সে সময় তিনি বাইকে করে আসতে দেখেন এক ব্যক্তিকে। বাইকে ছিলেন আরও ৪ জন। ভদ্রলোকের ২ ছেলে বসেছিল ফুয়েল ট্যাঙ্কের ওপর, স্ত্রী ও এক আত্মীয় পিছনে। কারও মাথায় হেলমেট ছিল না। পরিস্থিতি দেখে স্তম্ভিত শুভ কুমার হতাশা ও অসহায়তায় হাতজোড় করে দাঁড়িয়ে পড়েন। তিনি জানিয়েছেন, যে কোনও মুহূর্তে ওই বাইক আরোহীদের বিপদ হতে পারে বুঝে তাঁর মাথা ফাঁকা হয়ে গিয়েছিল। যেখানে তিনি চাকরি করেন, সেই এলাকা একেবারে গণ্ডগ্রাম, পথ সচেতনতা অত্যন্ত কম বাসিন্দাদের মধ্যে। হেলমেট না পরলে, ফুয়েল ট্যাঙ্কে বসলে কী হতে পারে তাঁরা জানেন না। তাই গত ৪ মাস ধরে ওই এলাকায় সচেতনতা বাড়াতে নানা অনুষ্ঠান করছে পুলিশ, যাঁদের পরিবারের কেউ দুর্ঘটনায় পড়েছেন, তাঁদের সাক্ষাৎকার দেখানো হচ্ছে। তবে জানা গিয়েছে, কে হনুমন্থারায়িডু নামে যে ব্যক্তি বাইক চালাচ্ছিলেন, তাঁকে এর আগেও একই কারণে বহুবার সতর্ক করা হয়েছে কিন্তু তাঁর হেলদোল নেই। বাইক চালালেও নিরাপত্তার ধারকাছ মাড়ান না তিনি।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget