এক্সপ্লোর

লোকাল ট্রেনে বিপজ্জনক স্টান্ট, অনিল কপূরকে নোটিস

মুম্বই: একটি প্রচারমূলক অনুষ্ঠান উপলক্ষে লোকাল ট্রেনের দরজার বাইরে বিপজ্জনকভাবে ঝুঁকে পড়ে স্টান্ট দেখানোর জন্য অভিনেতা অনিল কপূরের নামে নোটিস পাঠানো হল। রেলের সুরক্ষা বিধি লঙ্ঘন এবং এই বিপজ্জনক স্টান্ট দেখানোর কারণ জানতে চেয়েই নোটিস পাঠিয়েছে পশ্চিম রেল।   বৃহস্পতিবার ছোটপর্দার একটি অনুষ্ঠানের প্রচারের জন্য মুম্বইয়ের লোকাল ট্রেনে চড়েন অনিল। একটি সংবাদপত্রে তাঁর সেই যাত্রার ছবি প্রকাশিত হয়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে, চলন্ত ট্রেনের বাইরে ঝুঁকে পড়ে হাত নাড়ছেন এই অভিনেতা। এই ছবি দেখার পরেই সংশ্লিষ্ট প্রযোজক সংস্থাকে নোটিস পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পশ্চিম রেলের জনসংযোগ বিভাগের এক আধিকারিক। অনিল কেন রেলের সুরক্ষা বিধি ভঙ্গ করেছেন, সেটাই জানতে চাওয়া হয়েছে।   তথ্যের অধিকার আইনে জানা গিয়েছে, গত এক দশকে মুম্বইয়ের লোকাল ট্রেন থেকে ২৫ হাজার ৭২২ জন যাত্রী পড়ে গিয়েছেন। তাঁদের মধ্যে ৬ হাজার ৯৮৯ জনের মৃত্যু হয়েছে। গত বছর রেলমন্ত্রী সুরেশ প্রভু এত দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার জন্য কমিটি গঠন করার নির্দেশ দিয়েছিলেন মধ্য ও পশ্চিম রেলকে। এরপর থেকেই যাত্রীদের সুরক্ষায় বিশেষ জোর দেওয়া হচ্ছে।   পশ্চিম রেলের মুখ্য নিরাপত্তা কমিশনার তথা রেল পুলিশের ইন্সপেক্টর জেনারেল উদয় শুক্ল বলেছেন, অনিল কপূরের ট্রেনের বাইরে ঝুঁকে পড়ে ছবি তোলায় তাঁদের আপত্তি নেই। এই স্টান্টের ক্ষেত্রে নিরাপত্তায় গাফিলতির জন্যই নোটিস পাঠানো হয়েছে। রেলের পক্ষ থেকে যাত্রার সময় ঝুঁকি না নেওয়ার জন্য প্রচার চালানো হচ্ছে। অনিল কপূরকে সেই প্রচারের মুখ হওয়ার অনুরোধ করা হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget