এক্সপ্লোর

রাহুল গাঁধীর সঙ্গে নিপা ভাইরাসের তুলনা টেনে বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা অনিল ভিজের

নয়াদিল্লি: বিভিন্ন ধরনের বিতর্কিত মন্তব্যের জেরে বিভিন্ন সময় সংবাদের শিরোণামে এসেছেন হরিয়ানার বিজেপি সরকারের স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ। আরও একবার আটটপকা মন্তব্য করে বিতর্কে জড়ালেন তিনি। এবার তাঁর নিশানায় কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। অনিল ভিজ নিপা ভাইরাসের সঙ্গে তুলনা করলেন রাহুল গাঁধীর। বিজেপি বিরোধী দলগুলিকে একজোট করার যে কৌশল কংগ্রেস সভাপতি নিয়েছেন, তাকে কটাক্ষ করতে গিয়ে ওই মন্তব্য করেছেন অনিল ভিজ। তিনি বলেছেন, 'রাহুল গাঁধী নিপা ভাইরাসের মতো। যে দলের সঙ্গেই তিনি সম্পর্কে জড়াবেন, সেই দলকেই খতম করে দেবেন। ওই দলগুলি এক মঞ্চে আসার চেষ্টা করছে। কিন্তু সেই দলগুলিই আর টিকে থাকবে না'। কর্নাটকে কংগ্রেস-জেডিএস সরকার গঠনের পর বেশ কয়েকটি বিজেপি-বিরোধী দল এইচডি কুমারস্বামীর শপথগ্রহণ অনুষ্ঠানে গিয়েছিল। ওই অনুষ্ঠানে বিরোধীদলগুলিকে একসূত্রে বাঁধার সলতে পাকানোর পর্ব বলে রাজনৈতিক মহল মত প্রকাশ করেছে। রাহুল ও সনিয়া গাঁধীও ওই অনুষ্ঠানে হাজির ছিলেন। উল্লেখ্য, অনিল ভিজের বিতর্কিত মন্তব্য এই প্রথম নয়। এর আগে গুজরাতের ভোটের সময় তিনি ট্যুইট করেছিলেন যে, ১০০ কুকুর মিলেও একটা বাঘের মোকাবিলা করতে পারবে না। গুজরাতের ভোটে বিজেপিই জিতবে। সম্প্রতি খোলা জায়গায় নমাজ সংক্রান্ত বিতর্ক নিয়েও মুখ খুলেছিলেন অনিল ভিজ। তিনি বলেছিলেন, কোনও জায়গা দখলের লক্ষ্যে নমাজ পড়া একেবারেই ঠিক নয়। উল্লেখ্য, নিপা ভাইরাসের প্রাদুর্ভাবে কেরলের কয়েকটি জেলায় আতঙ্ক ছড়িয়েছে। এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। এই রোগের চিকিত্সায় এখনও পর্যন্ত কোনও হালহদিশ পাননি চিকিত্সকরা। সতর্কতাই এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের সবচেয়ে বড় উপায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget