এক্সপ্লোর

ফের বিপাকে এএপি, শ্লীলতাহানির অভিযোগে বিধায়কের বিরুদ্ধে এফআইআর

নয়াদিল্লি: আপ বিধায়ক প্রকাশ জারওয়ালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে এফআইআর দায়ের হল। গ্রেটার কৈলাস পুলিশ স্টেশনে এক মহিলা ওই বিধায়কের বিরুদ্ধে হামলা ও শ্লীলতাহানির অভিযোগ করেছেন। দেওলি এলাকার বিধায়ক জারওয়াল অবশ্য অস্বীকার করেছেন সব অভিযোগ। অভিযোগকারিণী সঙ্গম বিহার এলাকার বাসিন্দা। তাঁর দাবি, জলের সমস্যা নিয়ে কথা বলতে জুনের শুরুতে তিনি গ্রেটার কৈলাসে দিল্লি জল বোর্ডের অফিসে যান। জল সমস্যা নিয়ে অভিযোগ শুরু করতেই জারওয়ালের লোকদের নজরে পড়েন তিনি। তাঁকে কটুক্তি করতে থাকে তারা। কিছুক্ষণের মধ্যে বেরিয়ে আসেন জল বোর্ডের সদস্য জারওয়াল। তিনি মহিলাকে গালিগালাজ করতে করতে এমন ধাক্কা দেন যে তিনি পড়ে যাচ্ছিলেন। এরপর তাঁর এফআইআর দায়েরের সিদ্ধান্ত। যদিও জারওয়ালের দাবি, এমন কিছু ঘটেনি। তাঁর পরিচিতরা নাকি তাঁকে জানিয়েছেন, ওই মহিলা বিজেপির সঙ্গে যুক্ত, তাঁকে মিথ্যে অভিযোগে ফাঁসানোর চেষ্টা করছেন। তাঁর আরও দাবি, ৩ জুন, যেদিন অভিযোগকারিণী জল বোর্ডের অফিসে এসেছিলেন সেদিন বোর্ডের অফিস উদ্বোধন হচ্ছিল, বহু মানুষ সহ সংবাদমাধ্যম ছিল সেখানে। তখন মহিলা জলের ট্যাঙ্কার চেয়ে তাঁকে অনুরোধ করেন, তিনি বলেন, তাঁর পক্ষে যা করা সম্ভব তিনি করবেন। এরপর তিনি অফিস ছেড়ে চলে যান। শ্লীলতাহানির চেষ্টা করলে তা নিশ্চয়ই নজরে পড়ত সংবাদমাধ্যমের। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করছে তারা। জারওয়ালকে গ্রেফতারের ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। দিনকয়েক আগে আর এক আপ বিধায়ক দীনেশ মোহানিয়াও জল সমস্যা নিয়ে আসা এক মহিলার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন।

সেরা শিরোনাম

NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget