এক্সপ্লোর

পরস্পরকে দুর্বল করা উচিত নয় বিজেপি-বিরোধী দলগুলির, সপা-বসপাকে বার্তা দিয়ে মন্তব্য কংগ্রেসের

নয়াদিল্লি: বিজেপি শাসন থেকে জনগণকে মুক্তি দিতে চায়, এমন যে কোনও দলের সঙ্গে উত্তরপ্রদেশে কংগ্রেস হাত মেলাতে রাজি বলে জানালেন রাজ বব্বর।  এধরনের শক্তিগুলির পরস্পরকে দুর্বল করা উচিত নয় বলেও অভিমত তাঁর। কংগ্রেসের উত্তরপ্রদেশ  শাখার সভাপতি শনিবার সাংবাদিক বৈঠকে বলেন, কংগ্রেস আমজনতার বাসনা, ভাবনাচিন্তা, আবেগ মাথায় রেখে এগোচ্ছে, মানুষ বিজেপি সরকারের শাসন থেকে মুক্তি চাইছেন। সদ্যসমাপ্ত কয়েকটি রাজ্যের ভোটের ফলেও তারই প্রতিফলন  ঘটেছে।  কিন্তু সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টির সাম্প্রতিক কংগ্রেস সম্পর্কে মন্তব্যের পর তাদের সঙ্গে কি মহাজোট হওয়া সম্ভব, প্রশ্ন করা হলে রাজ বব্বর বলেন, যেসব বিরূপ মন্তব্য করা হয়েছে, সেগুলি ওদের সেন্টিমেন্ট। সপা, বসপা প্রধানদের মন্তব্য সম্পর্কে আমার কিছু বলা সমীচীন হবে না।  বিজেপিকে হারাতে ইচ্ছুক শক্তিগুলির উচিত নয় পরস্পরকে দুর্বল করা, সে আমরা বা ওরা, যে-ই হোক। বিজেপি শাসন থেকে রাজ্য ও রাজ্যবাসীকে মুক্ত করতে চায়, এহেন সব শক্তি কংগ্রেসের সঙ্গে হাত মেলানোয় স্বাগত বলে আবারও জানান তিনি। দিনকয়েক আগেই সপা সভাপতি অখিলেশ সিংহ যাদব কংগ্রেসকে কটাক্ষ করে ‘ধন্যবাদ’ জানিয়েছেন, মধ্যপ্রদেশে একমাত্র নির্বাচিত দলীয় বিধায়ককে মন্ত্রী না করায়। এতে তাঁর দলের সামনে আগামী দিনের রাস্তা একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে বলেও মন্তব্য করেন অখিলেশ। সেই প্রেক্ষাপটেই কংগ্রেস নেতাটি আজ আরও বলেন, উত্তরপ্রদেশেও আমাদের নেতৃত্ব পরিষ্কার জানিয়ে দিয়েছে, মানুষ চাইছেন, বিজেপিকে হারাতে আমাদের সবাই একজোট হোন, আমরাও সেটা চাই। আপনা দল, সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির মতো বিজেপি শরিকরা গেরুয়া দল সম্পর্কে প্রকাশ্যে যে ক্ষোভ জানিয়েছে, সে প্রসঙ্গে বব্বর বলেন, এটা এখন প্রকাশ হয়ে পড়ছে যে, ২০১৪র সাধারণ নির্বাচনের আগে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণ, শরিকদের সঙ্গেও প্রতারণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget