এক্সপ্লোর

অন্ধ্র মন্ত্রিসভায় চন্দ্রবাবুর পুত্র, দলবদল করা ৪ বিধায়ক

অমরাবতী: অন্ধ্র প্রদেশ মন্ত্রিসভায় বড়সড় রদবদল করলেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। সরিয়ে দেওয়া হল পাঁচ জন মন্ত্রীকে। তাঁদের বদলে মন্ত্রিসভায় এলেন মুখ্যমন্ত্রীর পুত্র নারা লোকেশ, ওয়াই এস আর কংগ্রেস ছেড়ে তেলুগু দেশম পার্টিতে আসা ৪ বিধায়ক সহ ৬ জন। ২০১৪ সালের ৮ জুন টিডিপি-বিজেপি সরকার গঠনের পর এই প্রথম অন্ধ্র মন্ত্রিসভায় রদবদল করা হল। অন্ধ্র সরকারের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন ওয়াই এস আর কংগ্রেসের প্রধান ওয়াই এস জগন্মোহন রেড্ডি। তিনি বলেছেন, ‘এটি অন্ধ্র প্রদেশের রাজনৈতিক ইতিহাসে কালো দিন। এই ঘটনায় সংবিধান ও রাজ্যের চরম অবমাননা হয়েছে। ২০১৬ সালের ফেব্রুয়ারি থেকে এখনও পর্যন্ত ওয়াই এস আর কংগ্রেসের মোট ২১ জন বিধায়ক টিডিপি-তে যোগ দিলেন। রাজ্যপাল সাংবিধানিক প্রধান হলেও, তিনিই সংবিধান লঙ্ঘনে যুক্ত।’ রদবদলের পর অন্ধ্র মন্ত্রিসভায় এখন সদস্য সংখ্যা ২৬। তার মধ্যে ৪ জন বিধান পরিষদের সদস্য। দলবদল করা বিধায়কদের মন্ত্রী করা নিয়ে জগন্মোহনের সমালোচনা পাশাপাশি দলের অন্দরেও তোপের মুখে চন্দ্রবাবু। বাদ পড়া মন্ত্রী বোজ্জালা গোপালকৃষ্ণ রেড্ডি বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। তিনি বিধানসভার স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। চন্দ্রবাবু ফোন করে তাঁর সঙ্গে কথা বলেছেন। তবে গোপালকৃষ্ণ রেড্ডি বিধায়ক পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত বদলে করেছেন বলে খবর নেই। মধ্য বিজয়ওয়াড়ার বিধায়ক বোন্দা উমামহেশ্বর রাও মন্ত্রিসভায় জায়গা না পেয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget