এক্সপ্লোর

এলএসি-র পরিস্থিতি উত্তেজনাপূর্ণ, যে কোনও চ্যালেঞ্জের মোকাবিলায় প্রস্তুত সেনা, লাদাখে চিনকে হুঁশিয়ারি সেনাপ্রধানের

পূর্ব লাদাখে সীমান্তে চিনের সঙ্গে উত্তেজনার মধ্যেই সেনা প্রধান মনোজ মুকুন্দ নরবনের তাৎপর্যপূর্ণ মন্তব্য। তিনি বলেছে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি)-র পরিস্থিতি উত্তেজনাপূর্ণ।

লাদাখ: পূর্ব লাদাখে সীমান্তে চিনের সঙ্গে উত্তেজনার মধ্যেই সেনা প্রধান মনোজ মুকুন্দ নরবনের তাৎপর্যপূর্ণ মন্তব্য। তিনি বলেছে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি)-র পরিস্থিতি উত্তেজনাপূর্ণ। কিন্তু সেনা সমস্ত ধরনের চ্যালেঞ্জের জন্য তৈরি। গত তিনমাস ধরে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ। যদিও জওয়ানদের মনোবল রয়েছে তুঙ্গে। নরবনে লেহ-র পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার থেকে লাদাখ সফরে রয়েছেন। চিনের সঙ্গে সীমান্ত সংক্রান্ত উত্তেজনার মধ্যে লাদাখে গিয়ে সেনা প্রধান ফিল্ড কম্যান্ডারদের সঙ্গে মোতায়েন ও প্রস্তুতির পর্যালোচনা করছেন। বৃহস্পতিবার সেনা প্রধান কয়েকটি ফরোয়ার্ড লোকেশনেও গিয়েছিলেন। যদিও সেনা এগুলির নাম জানায়নি। দুই দিনের এই সফরে সেনা প্রধান সেনার অপারেশনাল প্রস্তুতিরও পর্যালোচনা করবেন। সেনা প্রধানের এই সফরের আগে বায়ুসেনা প্রধান এস ভদোরিয়াও পূর্ব কমান্ড সফরে গিয়েছিলেন। তিনি চিন সীমান্ত সংলগ্ন উত্তর-পূর্বের রাজ্য সিকিম, অসম, অরুণাচল, মেঘালয়ে বায়ুসেনার কমব্যাট ইউনিটগুলির অপারেশন প্রস্তুতি খতিয়ে দেখেছিলেন। এদিন সেনাপ্রধান বলেছেন যে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় পরিস্থিতি গুরুতর ও সঙ্গিন। চলতি পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সেনা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে।
উল্লেখ্য, এলএসি-তে উত্তেজনার কারণে উভয় পক্ষই ফরোয়ার্ড ও ডেপ্থ এলাকাগুলিতে প্রায় এক লক্ষ সেনা ও অস্ত্রশস্ত্র মোতায়েন করেছে। সেনা প্রধান বলেছেন, পরিস্থিতির সমাধানের জন্য সামরিক ও কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে। আলোচনার মাধ্যমেই সীমান্ত সমস্যার সম্পূর্ণ সমাধান হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। সেনা প্রধান বলেছেন, সেনা-জওয়ানদের মনোবল তুঙ্গে রয়েছে এবং যে কোনও পরিস্থিতির মোকাবিলায় তৈরি।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget