এক্সপ্লোর

বাহিনীর আধুনিকীকরণে ৪০ হাজার কোটি টাকার সামরাস্ত্র কিনছে সেনা

নয়াদিল্লি: বাহিনীর আধুনিকীকরণে বিরাট পদক্ষেপ নিল সেনা। পুরনো মান্ধাতার আমলের অস্ত্র পাল্টে প্রায় ৪০ হাজার কোটি টাকার অত্যাধুনিক সামরাস্ত্র কেনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সেনা সূত্রে খবর, এই তালিকায় রয়েছে—৭ লক্ষ রাইফেল, ৪৪ হাজার লাইট মেশিন গান (এলএমজি) এবং প্রায় ৪৪,৬০০ কার্বাইন। সেনাকে এই অস্ত্র কেনার সবুজ সঙ্কেত দিয়েছে প্রতিরক্ষামন্ত্রক।

বেশ কিছুদিন ধরেই আধুনিক সরঞ্জাম ও সামরাস্ত্র কেনার ওপর জোর দিচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃতত্তম স্থলসেনা। বিশেষ করে, পাকিস্তান ও চিন সীমান্তে ‘বিপদ’ আশঙ্কা করে সেনাকে আধুনিক অস্ত্রে সজ্জিত করার প্রয়োজনীয়তা বৃদ্ধি পেয়েছে।

সেনা সূত্রে খবর, এলএমজি কেনার জন্য রিকোয়েস্ট ফর ইনফরমেশন (আরএফআই) আগামী কয়েকদিনের মধ্যে ছাড়া হবে। আপাতত প্রথম ধাবে ১০ হাজার এলএমজি কেনার ওপর জোর দেওয়া হচ্ছে। কেনার পাশাপাশি, ডিআরডিও-কে এলএমজি তৈরি করার ওপর জোর দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র।

কয়েকমাস আগেই ৭.৬২ ক্যালিবারের বন্দুক কেনার বরাত খারিজ করে প্রতিরক্ষামন্ত্রক। কারণ, ফিল্ড ট্রায়ালের পর একটিই সংস্থা বরাত-প্রক্রিয়ায় টিকে ছিল। সেনার ইচ্ছা, বর্তমানে ব্যবহৃত হওয়া ইনস্যাস রাইফেলের জায়গায় এই নতুন ৭.৬২ মিমি অ্যাসল্ট রাইফেল ব্যবহার করা হবে।

পাশাপাশি, নতুন ৭.৬২ এমএম ক্যালিবারের বন্দুকের সবিস্তার বিবরণী চূড়ান্ত করে ফেলেছে সেনা। তা পাঠিয়ে দেওয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের কাছে।   সেখান থেকে অনুমোদন এলেই কেনার প্রক্রিয়া শুরু হবে।

সেরা শিরোনাম

Chirag Paswan : বেনামি চিঠি, কেন্দ্রীয়মন্ত্রীকে প্রাণনাশের হুমকি; 'শিগগির আপনাকে...'
বেনামি চিঠি, কেন্দ্রীয়মন্ত্রীকে প্রাণনাশের হুমকি; 'শিগগির আপনাকে...'
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Viral Video: কেরলে বিশ্বজয়ী লামিন ইয়ামাল? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল
কেরলে বিশ্বজয়ী লামিন ইয়ামাল? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল
Vi New Look : বদলে যাচ্ছে Vi, শাহরুখকে সামনে রেখে নতুন উদ্যোগ, এবার কী পাবেন ?
বদলে যাচ্ছে Vi, শাহরুখকে সামনে রেখে নতুন উদ্যোগ, এবার কী পাবেন ?

ভিডিও

Chopra News | পুলিশের জালে পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ বিভাগের কর্মাধ্যক্ষ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | অগ্নি-বিধি 'অমান্য', অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে নোটিস
CM Suvendu Adhikari | 'গতবারের তুলনায় এবার ৫০% কম সংক্রমণ', দাবি মুখ্যমন্ত্রীর
Baduria News | খাদ্য-পুরসভা-পুলিশের অভিযান, রেস্তোরাঁ থেকে পচা মাংসের হদিশ!
Mahua Moitra News | ফের মহুয়া মৈত্রকে ঘিরে বিক্ষোভ, উঠল গো ব্যাক স্লোগান | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chirag Paswan : বেনামি চিঠি, কেন্দ্রীয়মন্ত্রীকে প্রাণনাশের হুমকি; 'শিগগির আপনাকে...'
বেনামি চিঠি, কেন্দ্রীয়মন্ত্রীকে প্রাণনাশের হুমকি; 'শিগগির আপনাকে...'
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Viral Video: কেরলে বিশ্বজয়ী লামিন ইয়ামাল? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল
কেরলে বিশ্বজয়ী লামিন ইয়ামাল? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল
Vi New Look : বদলে যাচ্ছে Vi, শাহরুখকে সামনে রেখে নতুন উদ্যোগ, এবার কী পাবেন ?
বদলে যাচ্ছে Vi, শাহরুখকে সামনে রেখে নতুন উদ্যোগ, এবার কী পাবেন ?
Sukanta Majumdar: সুমিতই তো সব সামলাতো, কোন দিক দিয়ে গরু যাবে, বালি যাবে, পাথর যাবে, টাকা যাবে : সুকান্ত মজুমদার
সুমিতই তো সব সামলাতো, কোন দিক দিয়ে গরু যাবে, বালি যাবে, পাথর যাবে, টাকা যাবে : সুকান্ত মজুমদার
Mumbai Indians: হার্দিকের ভবিষ্যৎ ঘিরে সংশয়, মুম্বই ইন্ডিয়ান্সের পরবর্তী অধিনায়ক নির্ধারণ করবেন রোহিত শর্মা?
হার্দিকের ভবিষ্যৎ ঘিরে সংশয়, মুম্বই ইন্ডিয়ান্সের পরবর্তী অধিনায়ক নির্ধারণ করবেন রোহিত শর্মা?
Janmashtami Pujo: ১৫ বছর পর বিরল যোগ, রাতের এই সময়টাতেই জন্মাষ্টমী শুভ মুহূর্ত—জেনে নিন নিশীথ পুজোর সময়
১৫ বছর পর বিরল যোগ, রাতের এই সময়টাতেই জন্মাষ্টমী শুভ মুহূর্ত—জেনে নিন নিশীথ পুজোর সময়
Camac Street Case: বৈশ্বানর চট্টোপাধ্যায়ের বাড়িতে পুলিশ
বৈশ্বানর চট্টোপাধ্যায়ের বাড়িতে পুলিশ
Embed widget