এক্সপ্লোর

জওয়ানদের জন্য ‘বুলেট-রোধী’ হেলমেটের বরাত সেনাবাহিনীর

নয়াদিল্লি: জওয়ানদের নিরাপত্তা ব্যবস্থার উন্নতির লক্ষ্যে অত্যাধুনিক হেলমেটের অর্ডার দিল সেনাবাহিনী। ঝুঁকিপূর্ণ অভিযানের সময় জীবন-মৃত্যর লড়াইয়ের ক্ষেত্রে বড়সড় পার্থক্য গড়ে দিতে পারে এই বিশ্বমানের হেলমেট। জানা গেছে, কানপুরের এমকেইউ ইন্ডাস্ট্রিজকে এই হেলমেট উত্পাদনের বরাত দেওয়া হয়েছে। ১.৫৮ লক্ষ হেলমেটের জন্য ১৭০-১৮০ কোটি টাকার চুক্তি হয়েছে। সূত্রের খবর, ওই হেলমেটের উত্পাদন ইতিমধ্যেই শুরু হয়েছে এবং তা তিন বছরের মধ্যে সরবরাহ করা হবে। গত দু দশকে সেনা এত বড়মাপের হেলমেট সরবরাহের বরাত এর আগে দেয়নি। উল্লেখ্য, কানপুরের এমকেইউ ইন্ডাস্ট্রিজ বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট সহ শরীরের রক্ষা সংক্রান্ত বর্ম তৈরির ক্ষেত্রে বিশ্বের প্রথমসারির কোম্পানি। এবং সারা বিশ্বেই সশস্ত্র বাহিনীর জন্য এই সামগ্রী সরবরাহ করে থাকে। সেনাবাহিনীর জন্য যে হেলমেটের বরাত দেওয়া হয়েছে তা স্বল্প দূরত্ব থেকে ছোঁড়া ৯ মিমি মাপের গুলি আটকে দিতে সক্ষম। সেনা জওয়ানদের জন্য এ ধরনের আন্তর্জাতিক মানের হেলমেটের অত্যন্ত প্রয়োজন ছিল। এগুলি এমনিতেই আরামদায়ক এবং সেগুলির সঙ্গে যোগাযোগ বজায় রাখার যন্ত্রও যুক্ত করার ব্যবস্থা রয়েছে। এক দশক আগে থেকে সেনা এলিট স্পেশ্যাল ফোর্স ইসরায়েলি ওআর-২০১ হেলমেট ব্যবহার করে। যদিও সাধারণ পদাতিক সৈন্যদের সংঘর্ষ জনিত পরিস্থিতিতে দেশে তৈরি ভারী হেলমেট পরতে হয়। গত বছরের মার্চে সরকার ৫০ হাজার নতুন বুলেটপ্রুফ জ্যাকেটের জন্য টাটা অ্যাডভান্সড মেটেরিয়ালসের সঙ্গে চুক্তি করেছিল। প্রায় এক দশক সময় লেগে যায় এই চুক্তি করতে।

সেরা শিরোনাম

Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget