এক্সপ্লোর

ট্যাঙ্ক বিধ্বংসী মাইন ফুটো হয়ে পুলগাঁওয়ের আগুন, বলছে সেনা রিপোর্ট

মুম্বই: ট্যাঙ্ক বিধ্বংসী মাইন ফুটো হয়ে বাইরে পড়ছিল ট্রাই নাইট্রো টলুইন বা টিএনটি। তার ফলেই পুলগাঁওয়ে  সেনা অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ। ৩১ তারিখ পুলগাঁও অগ্নিকাণ্ড নিয়ে এই রিপোর্ট দিয়েছে সেনা। ওই ঘটনায় ১৯জনের মৃত্যু হয়, মৃতদের মধ্যে দু’জন সেনা অফিসার ছিলেন। প্রতিরক্ষা মন্ত্রকে সেনা যে রিপোর্ট জমা দিয়েছে, তাতে বলা হয়েছে, সেনাবাহিনীর অস্ত্রশস্ত্রে ঠাসা ওই অস্ত্রাগারে ন’বছর ধরে প্রচুর ত্রুটিপূর্ণ ট্যাঙ্ক বিধ্বংসী মাইন রাখা ছিল। সেগুলি থেকে টিএনটির মত ভয়াবহ বিস্ফোরক চুঁইয়ে পড়েই এই অগ্নিকাণ্ড। আগুনের জেরে ওই মাইনগুলি পুরোপুরি ছাই হয়ে গেছে বলেও রিপোর্টে বলা হয়েছে। জানা গেছে, সেনা চেয়েছিল ওই মাইনগুলি আগেই ধ্বংস করে ফেলতে, প্রতিরক্ষা মন্ত্রকের সবুজ সংকেতের অপেক্ষা করছিল তারা। যাঁরা হতাহত হয়েছেন, তাঁরাই প্রথমে আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েছিলেন। তাঁরা না থাকলে আগুন আরও ভয়াবহ হত। প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রিকর রিপোর্টটি খতিয়ে দেখেছেন। সম্ভবত আরও বড় তদন্তের নির্দেশ দেবেন তিনি। পুলগাঁওয়ের অস্ত্রাগার সেনাবাহিনীর সবথেকে বড় অস্ত্রভাণ্ডার। এ কে ৪৭ থেকে অত্যাধুনিক ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র- সবই থাকে ৭০০০ একরেরও বেশি জায়গা জুড়ে ছড়িয়ে থাকা এই অস্ত্রাগারে।

সেরা শিরোনাম

Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?

ভিডিও

Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব
Jadavpur University : যাদবপুরের তদন্ত কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান শুভশঙ্কর সরকারের
Adhir Ranjan Chowdhury :
Haroa News : হাড়োয়ায় পাচারের মুখে ৬০০ বস্তা সরকারি চাল উদ্ধার, ট্রাকসহ গ্রেফতার ২ | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget