এক্সপ্লোর

‘অ্যায় দিল হ্যায় মুশকিল’: এমএনএস-এর ভূমিকায় ক্ষুব্ধ সেনাবাহিনী

  নয়াদিল্লি: কর্ণ জোহরের ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ নিয়ে রাজনৈতিক বিতর্কে সেনাবাহিনীকে জড়ানোয় মহারাষ্ট্র নবনির্মাণ সেনার উপর ক্ষুব্ধ প্রাক্তন ও বর্তমান সেনা জওয়ানরা। এই হিন্দি ছবির প্রযোজকদের সেনাবাহিনীর তহবিলে পাঁচ কোটি টাকা দান করতে বলার বিষয়টি মেনে নিতে পারছেন না জওয়ানরা। তাঁদের দাবি, ভারতীয় সেনাবাহিনী একটি অরাজনৈতিক এবং ধর্মনিরপেক্ষ সংস্থা। রাজনীতি বা ধর্মের সঙ্গে সেনাবাহিনীকে জড়ানো উচিত নয়। রাজ ঠাকরের দল রাজনৈতিক স্বার্থেই ছবির প্রযোজকদের নিজেদের কাজে লাগানোর চেষ্টা করছে। এক সেনা আধিকারিক বলেছেন, ‘সেনাবাহিনীর তহবিলে সব দানই স্বেচ্ছামূলক হওয়া উচিত। তোলাবাজি বরদাস্ত করা যায় না। আমরা চাই জুলুমের বদলে মানুষ নিজের ইচ্ছায় সেনা তহবিলে টাকা দিন। সেনাবাহিনীকে রাজনীতিতে টেনে আনায় আমরা হতাশ।’ অপর এক সেনা আধিকারিক বলেছেন, ‘সেনাবাহিনী সম্পূর্ণ অরাজনৈতিক। সেনাবাহিনীকে রাজনীতিতে টেনে আনা ঠিক নয়।’ অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আটা হাসনাইন বলেছেন, ‘আমরা কোনওদিন এমএনএস-এর এই পদক্ষেপকে সমর্থন করব না।’ অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল মনমোহন বাহাদুর বলেছেন, ‘সেনাবাহিনীকে কেন এই তোলাবাজির সঙ্গে যুক্ত করা হচ্ছে? এই টাকা নিলে সেনাবাহিনী কলঙ্কিত টাকার গ্রহীতা হয়ে যাবে।’ সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, তহবিলে যে কেউ টাকা দিতে চাইলেই তা গ্রহণ করা হয় না। ভাল করে খোঁজ নিয়ে তবেই অর্থ গ্রহণ করা হয়। গা-জোয়ারি করে টাকা দেওয়ার চেষ্টা হলে অথবা সেনাবাহিনীর পছন্দ নয় এমন কেউ টাকা দিতে চাইলে সেই দান ফিরিয়ে দেওয়া হয়। ফলে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির প্রযোজকদের কাছ থেকে অর্থ না-ও নেওয়া হতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget